ইকুয়েডরের জার্মান-বধের নায়ক কে এই আর্জেন্টাইন?
রেফারির বাঁশিতে ফুঁ পড়ার সঙ্গে সঙ্গে নিউজার্সির স্টেডিয়াম উন্মাতাল হয়ে পড়ল। ইকুয়েডর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে অকল্পনীয় সাফল্য পেল। ২-১ গোলে পাওয়া জয়ের সুবাদে ইকুয়েডর পৌঁছে গেছে সেরা বত্রিশে। দলটির সাফল্যের পেছনের নায়ক আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। শিষ্যদের সাফল্য উদযাপনে যুক্ত হয়ে যান সেবাস্তিয়ানও। সমর্থকদের স্রোতে মিশে যান। গ্যালারিতে ছুটে যান প্রিয় মানুষের কাছে। এছাড়া পুরো দলের সঙ্গে মাঠেই মাতোয়ারা হয়ে উঠেন সেবাস্তিয়ান। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইকুয়েডর। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে বলেন, ‘এখন উদযাপনের সময়। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করুন, চাইলে এক গ্লাস বিয়ারও পান করুন।’ এসময় তিনি আরও বলেন, ‘এটি বিশ্বকাপে ইকুয়েডরের সবচেয়ে বড় জয়। আমরা এই লক্ষ্য নিয়েই এসেছিলাম-দেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে। আজ আমরা সেটা করতে পেরেছি।’ টুর্নামেন্টের
রেফারির বাঁশিতে ফুঁ পড়ার সঙ্গে সঙ্গে নিউজার্সির স্টেডিয়াম উন্মাতাল হয়ে পড়ল। ইকুয়েডর চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে অকল্পনীয় সাফল্য পেল। ২-১ গোলে পাওয়া জয়ের সুবাদে ইকুয়েডর পৌঁছে গেছে সেরা বত্রিশে।
দলটির সাফল্যের পেছনের নায়ক আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে। শিষ্যদের সাফল্য উদযাপনে যুক্ত হয়ে যান সেবাস্তিয়ানও। সমর্থকদের স্রোতে মিশে যান। গ্যালারিতে ছুটে যান প্রিয় মানুষের কাছে। এছাড়া পুরো দলের সঙ্গে মাঠেই মাতোয়ারা হয়ে উঠেন সেবাস্তিয়ান।
এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় সাফল্য অর্জন করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ইকুয়েডর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইকুয়েডরের আর্জেন্টাইন কোচ সেবাস্তিয়ান বেকাসেসে বলেন, ‘এখন উদযাপনের সময়। পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করুন, চাইলে এক গ্লাস বিয়ারও পান করুন।’ এসময় তিনি আরও বলেন, ‘এটি বিশ্বকাপে ইকুয়েডরের সবচেয়ে বড় জয়। আমরা এই লক্ষ্য নিয়েই এসেছিলাম-দেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দিতে। আজ আমরা সেটা করতে পেরেছি।’
টুর্নামেন্টের শুরুটা অবশ্য ভালো হয়নি ইকুয়েডরের। প্রথম ম্যাচে আইভরিকোস্টের কাছে হারের পর বিশ্বকাপে অভিষিক্ত কুরাসাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে সমালোচনার মুখে পড়েছিল দলটি।
তবে বেকাসেসে জানান, খারাপ ফলের পরও তারা নিজেদের খেলার ধরন বদলাননি, ‘আমরা শান্ত ছিলাম। একই পরিকল্পনা এবং একই ফুটবল দর্শন ধরে রেখেছিলাম। আমি মনে করি না আগের ফলাফলগুলো আমাদের প্রাপ্য ছিল।’ ফুটবলের অনিশ্চয়তার কথা তুলে ধরে ইকুয়েডর কোচ বলেন, ‘ফুটবল এমনই—একদিন জিতবেন, আরেকদিন হারবেন। আগের ম্যাচগুলোর পর আমরা নরকে ছিলাম না, আবার আজ জিতে স্বর্গেও পৌঁছে যাইনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারসাম্য বজায় রাখা।’
অথচ, এই ম্যাচের আগেই বেকাসেসে জানিয়ে রেখেছিলেন, নকআউটে উঠতে না পারলে কোচের পদ ছাড়বেন তিনি। তবে জার্মান-বধের পর ঐতিহাসিক এই জয় ইকুয়েডরের জনগণকে উৎসর্গ করেন তিনি। ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ‘আমার কাছে এর কী অর্থ, তা বড় বিষয় নয়। এটা (এই সাফল্য) জনগণের জন্য। খেলোয়াড়রা তাদের নকআউট পর্বের এই টিকিট এনে দিয়েছে। এটি তাদেরকে উদযাপন করতে দিন এবং উপভোগ করতে দিন।’
বেকাসেসে নিজে খেলোয়াড় হিসেবে তেমন পরিচিত ছিলেন না। কোচের ভূমিকায় তার পরিচিতি তৈরি হয় হোর্হে সাম্পাওলির সহকারী হিসেবে। চিলির সাফল্যের যুগে তার সঙ্গে ছিলেন ৪৫ বছর বয়সী এই আর্জেন্টাইন। চিলিকে ২০১৪ বিশ্বকাপের শেষ ষোলোতে নিয়ে যেতে এবং ২০১৫ সালে প্রথমবার কোপা আমেরিকা জিততে সাহায্য করেছেন।
ইকুয়েডরে দায়িত্ব নেওয়ার আগে স্প্যানিশ ক্লাব এলচের দায়িত্বে ছিলেন বেকাসেসে। এ সময় ২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ সাম্পাওলির সহকারী হিসেবেও কাজ করেন তিনি।
২০২৪ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে বেকাসেসের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ইকুয়েডর। ওই হারের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। বাছাইপর্বে টানা ১১ ম্যাচে অপরাজিত থেকে দক্ষিণ আমেরিকা থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেয় তারা। সবমিলিয়ে টানা ১৯টি ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপে পা রেখেছিল তারা।
তবে ইকুয়েডরের বিশ্বকাপ মিশনের শুরুটা মোটেই ভালো ছিল না। প্রথম ম্যাচে আইভরি কোস্টের কাছে শেষ মুহূর্তে ১-০ গোলে পরাজয় এবং গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে নবাগত কুরাসাওয়ের সঙ্গে লজ্জাজনক গোলশূন্য ড্র করে বিশ্বকাপ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল তারা। খাদের কিনার থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে উঠেছে বেকাসেসের শিষ্যরা।
What's Your Reaction?