ইছামতি নদী থেকে তিন দিনে দুই মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কচুরিপানার নিচে থাকা মরদেহটি পচে ফুলে উঠলে এলাকাবাসীর নজরে আসে। পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে আতঙ্ক ও তোলপাড় শুরু হয়েছে। স্থানীয়দের অনেকে ধারণা করছেন, পরিকল্পিতভাবে এ দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে ভিড় জমান। পরে তারা নদীতে নেমে মরদেহটি দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, ব্যক্তির নাম রাতিকান্ত জয়ধর (৪৬), তার পিতা দেবেন্দ্র নাথ জয়ধর। গ্রাম : পোলাটানা, ভাঙারহাট ও কোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ। ওসি মেহেদী হাসান জানান, পাসপোর্টে থাকা ব্যক্তিই উদ্

ইছামতি নদী থেকে তিন দিনে দুই মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তে ইছামতি নদী থেকে তিন দিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কচুরিপানার নিচে থাকা মরদেহটি পচে ফুলে উঠলে এলাকাবাসীর নজরে আসে। পরপর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্ত এলাকায় জনমনে আতঙ্ক ও তোলপাড় শুরু হয়েছে।

স্থানীয়দের অনেকে ধারণা করছেন, পরিকল্পিতভাবে এ দুজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নদীর পাড় থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী সেখানে ভিড় জমান। পরে তারা নদীতে নেমে মরদেহটি দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয়। পুলিশ ও বিজিবি সদস্যরা যৌথভাবে সীমান্তের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন।

নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, ব্যক্তির নাম রাতিকান্ত জয়ধর (৪৬), তার পিতা দেবেন্দ্র নাথ জয়ধর। গ্রাম : পোলাটানা, ভাঙারহাট ও কোটালীপাড়া উপজেলা, গোপালগঞ্জ।

ওসি মেহেদী হাসান জানান, পাসপোর্টে থাকা ব্যক্তিই উদ্ধারকৃত মরদেহ কি না, তা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে কচুরিপানার নিচে উপুড় হয়ে ছিল। ধারণা করা হচ্ছে, এটি তিন-চার দিন আগের মরদেহ। মহেশপুর থানা পুলিশ ইতোমধ্যে মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় ইছামতি নদীর পাড় থেকে আরও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন বিজিবির টহল দল সীমান্তের জিরো লাইন থেকে ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে থাকতে দেখেছিল। তবে সোমবার উদ্ধার হওয়া সেই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow