ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসিফ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।  শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ হোসেন বন্দেখালী গ্রামের নায়েব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, আসিফের বাবা পেশায় গরু ব্যবসায়ী। কিছুদিন আগে পরিবারের অমতে মোটরসাইকেল কিনেছিলেন আসিফ। শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে লাঙ্গলবাঁধ বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত হয় আসিফ। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow