ইঞ্জিনে আগুন, এবার ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
ময়মনসিংহে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে একই রুটে আরেকটি ট্রেনের হুক ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। একই দিনে পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করলে ট্রেনটি থামানো হয়। অগ্নিকাণ্ডের কারণে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আরও পড়ুন হুক ছিঁড়ে বিচ্ছিন্ন বগি, ২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু তিনি আরও জানান, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসা হবে। এরপরই ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল
ময়মনসিংহে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর আগে একই রুটে আরেকটি ট্রেনের হুক ছিঁড়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটের ট্রেন চলাচল। একই দিনে পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহের আঠারবাড়ি স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জাগো নিউজকে বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি আঠারবাড়ি স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়। পরে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করলে ট্রেনটি থামানো হয়। অগ্নিকাণ্ডের কারণে ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, খবর পেয়ে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি ঘটনাস্থলে পৌঁছানোর পর বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে ময়মনসিংহে নিয়ে আসা হবে। এরপরই ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।
এর আগে একই দিন দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় আরেকটি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ট্রেনটি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনটির হুক পুনরায় সংযুক্ত করে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে দেওয়া হয় এবং রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে একই রুটে পরপর দুটি ঘটনায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম
What's Your Reaction?
