ইডিপাস
তত্ত্বের সন্তান ভবিষ্যতের দণ্ডে দগ্ধ চোখে ছিল আলো, দর্শন ছিল নিস্তরঙ্গ। সরল চেতনায় ছিল নক্ষত্র— তবু কক্ষপথ ছিল গভীর অন্ধকারে নিমজ্জিত। দৃষ্টি হারিয়ে দেখ অনন্তের শূন্য প্রান্তরে দেবতা হাসে, মানব কাঁদে ধরণিতে তবু চলছে চিরচেনা সেই গান।
What's Your Reaction?