ইডেন কলেজ শিক্ষার্থীদের বিনিয়োগ প্রশিক্ষণ দিল বিআইসিএম
রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা ও বিনিয়োগ জ্ঞান বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বৃহস্পতিবার (১৪ মে) ইডেন মহিলা কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহার।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পুঁজিবাজার ও আর্থিক খাত বিষয়ে ধারণা দিতে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় ইডেন মহিলা কলেজে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা বেগম, সহযোগী অধ্যাপক আয়শা সাইয়েদা, সহযোগী অধ্যাপক সুইটি রানী মোদক, সহকারী অধ্যাপক সৈয়দা তাফহিমা লোপা, সহকারী অধ্যাপক পারভীন আক্তার, সহকারী অধ্যাপক মোসা. হাফসা খানম, প্রভাষক ফারহানা কাশেম, বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তা
রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা ও বিনিয়োগ জ্ঞান বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বৃহস্পতিবার (১৪ মে) ইডেন মহিলা কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নাজমুন নাহার।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পুঁজিবাজার ও আর্থিক খাত বিষয়ে ধারণা দিতে বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় ইডেন মহিলা কলেজে এ বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারহানা বেগম, সহযোগী অধ্যাপক আয়শা সাইয়েদা, সহযোগী অধ্যাপক সুইটি রানী মোদক, সহকারী অধ্যাপক সৈয়দা তাফহিমা লোপা, সহকারী অধ্যাপক পারভীন আক্তার, সহকারী অধ্যাপক মোসা. হাফসা খানম, প্রভাষক ফারহানা কাশেম, বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ, ফাইমা আক্তার ও মো. আদনান আহমেদ। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামের বিভিন্ন সেশন পরিচালনা করেন- বিআইসিএমের তিনজন প্রভাষক। সেখানে পুঁজিবাজার, বিনিয়োগ কৌশল ও আর্থিক সচেতনতা বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।