‘ইতালিতে হলে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলতো’

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। এরপর থেকেই চলছে একের পর এক সমালোচনা। পদত্যাগ করেছেন কোচ ও ফেডারেশনের কর্তারাও। তৈরি হওয়া সংকট নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। এবার জার্মানি ও ইন্টার মিলানের সাবেক তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান আঙুল তুলেছেন সিরি ‘আ’-এর কাঠামোগত সমস্যার দিকে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা হয়নি ইতালির। ইন্টার মিলানে খেলা ক্লিন্সমানের মতে, সমস্যাটি কেবল একটি প্রজন্মের নয়, বরং এর শিকড় আরও গভীরে। তরুণ প্রতিভাদের পর্যাপ্ত সুযোগের অভাব নিয়ে সমালোচনা করেন জার্মানির সাবেক এই তারকা । তিনি বলেন, ‘নেতৃত্বের অভাব, টেকনিক্যালি দক্ষ খেলোয়াড়ের ঘাটতি এবং তরুণদের ওপর আস্থার অভাব, এই মূল্যই দিচ্ছে ইতালি।’ এরপর তিনি একটি তুলনা করেন যা বেশ আলোচনার জন্ম দিয়েছে, ‘ইতালিতে লামিনে ইয়ামাল বা জামাল মুসিয়ালার মতো খেলোয়াড়রা সম্ভবত অভিজ্ঞতা অর্জনের জন্য সিরি বি-তে খেলতো।’ যা ইতালির খেলোয়াড় তৈরির পদ্ধতির দুর্বলতাকেই তুলে ধরে। কৌশলগত মানসিকতাই ইতালিকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ক্লিন্সমান আরও বলেন, ‘এই সংস্কৃতি একটি বড় বাধা। দলগুলো ভয় নিয়ে

‘ইতালিতে হলে ইয়ামাল দ্বিতীয় বিভাগে খেলতো’

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি। এরপর থেকেই চলছে একের পর এক সমালোচনা। পদত্যাগ করেছেন কোচ ও ফেডারেশনের কর্তারাও। তৈরি হওয়া সংকট নিয়ে সমালোচনা অব্যাহত রয়েছে। এবার জার্মানি ও ইন্টার মিলানের সাবেক তারকা ইয়ুর্গেন ক্লিন্সমান আঙুল তুলেছেন সিরি ‘আ’-এর কাঠামোগত সমস্যার দিকে।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা হয়নি ইতালির। ইন্টার মিলানে খেলা ক্লিন্সমানের মতে, সমস্যাটি কেবল একটি প্রজন্মের নয়, বরং এর শিকড় আরও গভীরে।

তরুণ প্রতিভাদের পর্যাপ্ত সুযোগের অভাব নিয়ে সমালোচনা করেন জার্মানির সাবেক এই তারকা । তিনি বলেন, ‘নেতৃত্বের অভাব, টেকনিক্যালি দক্ষ খেলোয়াড়ের ঘাটতি এবং তরুণদের ওপর আস্থার অভাব, এই মূল্যই দিচ্ছে ইতালি।’

এরপর তিনি একটি তুলনা করেন যা বেশ আলোচনার জন্ম দিয়েছে, ‘ইতালিতে লামিনে ইয়ামাল বা জামাল মুসিয়ালার মতো খেলোয়াড়রা সম্ভবত অভিজ্ঞতা অর্জনের জন্য সিরি বি-তে খেলতো।’ যা ইতালির খেলোয়াড় তৈরির পদ্ধতির দুর্বলতাকেই তুলে ধরে।

কৌশলগত মানসিকতাই ইতালিকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন ক্লিন্সমান আরও বলেন, ‘এই সংস্কৃতি একটি বড় বাধা। দলগুলো ভয় নিয়ে খেলে, আর ফলাফলও তেমনই আসে।’

তার এই মন্তব্যগুলো ইতালিয়ান ফুটবলের ভবিষ্যৎ নিয়ে বাড়তে থাকা উদ্বেগকেই সামনে এনেছে। পুরনো গৌরব ফিরিয়ে আনতে হলে এখন তাদের জন্য বড় ধরনের আত্মসমালোচনা ও সংস্কারের সময় এসেছে।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow