ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, এখন দৌড়ে কে?

ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর অন্তত এক বছরের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্তেই অটল রয়েছেন এই স্প্যানিশ কোচ। ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির কোচ হওয়ার বিষয়ে গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। তবে শুরু থেকেই এই প্রস্তাবে আগ্রহ দেখাননি ৫৫ বছর বয়সী কোচ। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তও শুক্রবার জানিয়েছে, গার্দিওলা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। গার্দিওলার ঘনিষ্ঠ একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ইতালির দায়িত্ব নিয়ে আলোচনা কার্যত শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কারণ, ম্যানচেস্টার সিটির টানা ১০ বছরের ব্যস্ত অধ্যায় শেষ করে তিনি এখন ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান এবং অন্তত এক বছরের জন্য কোচিং থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে অনড়। তবে এই বিরতি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ওই সূত্র। বিশ্রাম শেষে গার্দিওলা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে আগ্রহী হতে পারেন। সে কারণেই ইতালির পাশাপাশি আরও কয়েকটি দেশও চলতি গ্রীষ্মে তার সঙ্গে যোগাযোগ করেছে। য

ইতালির প্রস্তাব ফিরিয়ে দিলেন গার্দিওলা, এখন দৌড়ে কে?

ইতালি জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর অন্তত এক বছরের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্তেই অটল রয়েছেন এই স্প্যানিশ কোচ।

ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালির কোচ হওয়ার বিষয়ে গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। তবে শুরু থেকেই এই প্রস্তাবে আগ্রহ দেখাননি ৫৫ বছর বয়সী কোচ। ইতালির ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেলো স্পোর্তও শুক্রবার জানিয়েছে, গার্দিওলা আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন।

গার্দিওলার ঘনিষ্ঠ একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, ইতালির দায়িত্ব নিয়ে আলোচনা কার্যত শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। কারণ, ম্যানচেস্টার সিটির টানা ১০ বছরের ব্যস্ত অধ্যায় শেষ করে তিনি এখন ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিতে চান এবং অন্তত এক বছরের জন্য কোচিং থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে অনড়।

তবে এই বিরতি স্থায়ী হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ওই সূত্র। বিশ্রাম শেষে গার্দিওলা জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতে আগ্রহী হতে পারেন। সে কারণেই ইতালির পাশাপাশি আরও কয়েকটি দেশও চলতি গ্রীষ্মে তার সঙ্গে যোগাযোগ করেছে।

যদিও অন্য দেশগুলোর নাম নিশ্চিত করা হয়নি, তবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের পক্ষ থেকেও গার্দিওলাকে নিয়ে আগ্রহের খবর আগে থেকেই প্রকাশিত হয়েছে।

আনচেলত্তিকেও চেয়েছিল ইতালি

ইতালির নতুন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি জানিয়েছেন, গার্দিওলার পাশাপাশি বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

তবে আনচেলত্তির ব্রাজিলের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে বিদায় নিলেও তিনি ব্রাজিলের দায়িত্বে বহাল থাকছেন।

তাহলে কে হতে পারেন ইতালি কোচ?

২০২৬ বিশ্বকাপের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর গত এপ্রিলে পদত্যাগ করেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধান শুরু করে এফআইজিসি।

গার্দিওলা ও আনচেলত্তি না বলায় এখন ইতালির কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কয়েকজন পরিচিত মুখ। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ইউরো ২০২০ জেতানো সাবেক ইতালি কোচ রবার্তো মানচিনি, ২০০৬ বিশ্বকাপজয়ী আন্দ্রে পিরলো এবং অভিজ্ঞ কোচ আন্তোনিও কন্তে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে বড় টুর্নামেন্টে ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে অভিজ্ঞ একজন কোচকে দায়িত্বে আনতে চায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তবে গার্দিওলাকে না পাওয়ায় দেশীয় কোনো কোচকেই হয়তো দায়িত্ব দেবেন তারা।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow