ইতালির রোমে মাতৃভাষা দিবস ঘিরে আনন্দঘন শিশু উৎসব

বহুল প্রতীক্ষিত স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইনের উদ্যোগে ইতালির রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা দিবস। এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা সভা। শনিবার (৭ ফেব্রুয়ারি) রোমের তরপিনাত্তারা এলাকার রসই রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মাদানী স্কুল, সঞ্চারী শিল্পী গোষ্ঠীসহ রোমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক, খ ও গ এ তিনটি বিভাগে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও প্রতিভার স্বাক্ষর রাখে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার গুরুত্ব এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্

ইতালির রোমে মাতৃভাষা দিবস ঘিরে আনন্দঘন শিশু উৎসব

বহুল প্রতীক্ষিত স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইনের উদ্যোগে ইতালির রাজধানী রোমে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা দিবস। এ উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ভাষা শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনা সভা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রোমের তরপিনাত্তারা এলাকার রসই রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মাদানী স্কুল, সঞ্চারী শিল্পী গোষ্ঠীসহ রোমের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ক, খ ও গ এ তিনটি বিভাগে বিভিন্ন বয়সের শিশু-কিশোররা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের সৃজনশীলতা ও প্রতিভার স্বাক্ষর রাখে।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক এবং বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তনটি পরিণত হয় এক প্রাণবন্ত ও উৎসবমুখর মিলনমেলায়। আলোচনা সভায় ভাষা আন্দোলনের চেতনা, মাতৃভাষার গুরুত্ব এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের প্রয়োজনীয়তা গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

স্বাধীন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান সৈয়দ সুমনের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক এম ডি রিয়াজ হোসেন এবং ব্যবস্থাপক কাজী শাহাজাহানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হাজি জসিম উদ্দিন। 

বিশেষ সম্মাননা পর্বে ইতালিতে বসবাসরত প্রবীণ ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইন এর পক্ষ থেকে আজীবন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা উপস্থিত সবার মাঝে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন। শিশুদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের চোখে গর্বের ঝিলিক যেন প্রমাণ করে দেয়, প্রবাসেও নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষা ও ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত রাখতে স্বাধীন বাংলা টেলিভিশন অনলাইন একটি গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow