ইতিহাস গড়লো স্পেন, একসঙ্গে পুরুষ ও নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন
ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্পেন। তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে একই সময়ে ফিফা পুরুষ বিশ্বকাপ ও ফিফা নারী বিশ্বকাপ-উভয় শিরোপার অধিকারী হয়েছে। ২০২৩ সালে স্পেনের নারী দল প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ মেয়েরা। এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে পুরুষ দলও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে ফুটবলের দুই বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে রাখলো স্পেন। এই অনন্য অর্জনের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল স্পেন। দেশটির ফুটবল উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ধারাবাহিক সাফল্যের নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই ঐতিহাসিক কীর্তিকে। স্পেনের এই ইতিহাসগড়া অর্জনে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এমএমআর
ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে স্পেন। তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে একই সময়ে ফিফা পুরুষ বিশ্বকাপ ও ফিফা নারী বিশ্বকাপ-উভয় শিরোপার অধিকারী হয়েছে।
২০২৩ সালে স্পেনের নারী দল প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ মেয়েরা।
এবার ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে পুরুষ দলও বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরলো। এর ফলে ইতিহাসে প্রথমবারের মতো একই সময়ে ফুটবলের দুই বিশ্বকাপের শিরোপা নিজেদের দখলে রাখলো স্পেন।
এই অনন্য অর্জনের মাধ্যমে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল স্পেন। দেশটির ফুটবল উন্নয়ন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ধারাবাহিক সাফল্যের নতুন স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এই ঐতিহাসিক কীর্তিকে।
স্পেনের এই ইতিহাসগড়া অর্জনে অভিনন্দন জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এমএমআর
What's Your Reaction?