ইতিহাস গড়ার সামনে দক্ষিণ আফ্রিকা, বাধা দক্ষিণ কোরিয়া

দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার ইতিহাস গড়বে দলটি। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করলেও শেষ ম্যাচের আগে নিজেদের ভাগ্য এখনও নিজেদের হাতেই রয়েছে দক্ষিণ আফ্রিকার। জয় পেলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট, আর হারলেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ অভিযান। তবে কাজটা মোটেও সহজ নয়। দক্ষিণ কোরিয়ার দলে আছেন অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ কয়েকজন ফুটবলার। আক্রমণে নেতৃত্ব দেবেন সন হিউং-মিন, মাঝমাঠে লি কাং-ইন এবং রক্ষণে থাকবেন কিম মিন-জায়ের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়। দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্য স্বস্তির খবরও আছে। আগের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে না খেলতে পারা মিডফিল্ডার স্পেফেলো সিথোয়েলে ও টেম্বা জোয়ানে দলে ফিরছেন। তাদের প্রত্যাবর্তনে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচ হুগো ব্রুস। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ শুরু করেছিল চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মেক্সিকোর কাছে হেরে যায় তারা। গোলরক্ষকের একটি ভুলের কারণে সেই ম্যাচে

ইতিহাস গড়ার সামনে দক্ষিণ আফ্রিকা, বাধা দক্ষিণ কোরিয়া

দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। দক্ষিণ কোরিয়াকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটে ওঠার ইতিহাস গড়বে দলটি।

প্রথম দুই ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হার এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ড্র করলেও শেষ ম্যাচের আগে নিজেদের ভাগ্য এখনও নিজেদের হাতেই রয়েছে দক্ষিণ আফ্রিকার। জয় পেলেই নিশ্চিত হবে শেষ ষোলোর টিকিট, আর হারলেই শেষ হয়ে যাবে তাদের বিশ্বকাপ অভিযান।

তবে কাজটা মোটেও সহজ নয়। দক্ষিণ কোরিয়ার দলে আছেন অভিজ্ঞ ও তারকাসমৃদ্ধ কয়েকজন ফুটবলার। আক্রমণে নেতৃত্ব দেবেন সন হিউং-মিন, মাঝমাঠে লি কাং-ইন এবং রক্ষণে থাকবেন কিম মিন-জায়ের মতো নির্ভরযোগ্য খেলোয়াড়।

দক্ষিণ আফ্রিকার জন্য অবশ্য স্বস্তির খবরও আছে। আগের ম্যাচে নিষেধাজ্ঞার কারণে না খেলতে পারা মিডফিল্ডার স্পেফেলো সিথোয়েলে ও টেম্বা জোয়ানে দলে ফিরছেন। তাদের প্রত্যাবর্তনে মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে আশা করছেন কোচ হুগো ব্রুস।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ শুরু করেছিল চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে। তবে দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মেক্সিকোর কাছে হেরে যায় তারা। গোলরক্ষকের একটি ভুলের কারণে সেই ম্যাচে হারতে হলেও কোরিয়ানদের পারফরম্যান্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

বর্তমানে গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে মেক্সিকো। ফলে দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়া। দুই দলের সামনেই নকআউট পর্বে ওঠার সুযোগ থাকায় ম্যাচটি হতে যাচ্ছে গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই।

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow