ইতিহাস গড়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় কানাডা

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে কানাডা। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ফিরে আসে দলটি। তবে আগের দুই আসরেই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি তারা। ২০২৬ বিশ্বকাপে তৃতীয়বারের মতো অংশ নিয়ে এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে কানাডা। প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। একের পর এক সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়াম দুর্দান্ত নৈপুণ্যে বারবার রক্ষা করেন দলকে। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৯২ মিনিটে মিডফিল্ডার ইউস্তাকিওর অসাধারণ গোলে ম্যাচের জয়সূচক ব্যবধান গড়ে কানাডা। তার একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরা সাফল্য অর্জন করল কানাডা এবং দেশের ফুটবল ইতিহাসে যোগ করল নতুন এক গৌরবগাথা।

ইতিহাস গড়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোয় কানাডা

ফুটবল বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে কানাডা। ১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে ফিরে আসে দলটি। তবে আগের দুই আসরেই গ্রুপ পর্বের বাধা পেরোতে পারেনি তারা। ২০২৬ বিশ্বকাপে তৃতীয়বারের মতো অংশ নিয়ে এবার সেই আক্ষেপ ঘুচিয়েছে কানাডা।

প্রথমবারের মতো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর রাউন্ড অব ৩২-এ দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশটি।

লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে কানাডা। একের পর এক সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক উইলিয়াম দুর্দান্ত নৈপুণ্যে বারবার রক্ষা করেন দলকে। ফলে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়িয়েছে, তখনই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ৯২ মিনিটে মিডফিল্ডার ইউস্তাকিওর অসাধারণ গোলে ম্যাচের জয়সূচক ব্যবধান গড়ে কানাডা। তার একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নেয় দলটি।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের মঞ্চে নিজেদের সেরা সাফল্য অর্জন করল কানাডা এবং দেশের ফুটবল ইতিহাসে যোগ করল নতুন এক গৌরবগাথা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow