‘ইতিহাসে ইসরায়েলের এত বড় রাজনৈতিক বিপর্যয় আগে ঘটেনি’

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন লাপিদ।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় এর আগে ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলের আলোচনার টেবিলেই ছিল না। তিনি আরও বলেন, ইসরায়েলের সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্বই পালন করেছে। দেশটির জনগণও অনেক ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। তবে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি। এসময় তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর অহংকার, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাব রয়েছে। এর ফলে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। যা কাটিয়ে উঠতে বহু বছর সময় লাগবে দেশটির। উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশ দুটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মু

‘ইতিহাসে ইসরায়েলের এত বড় রাজনৈতিক বিপর্যয় আগে ঘটেনি’

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছেন। সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে এ কথা বলেন লাপিদ। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলের ইতিহাসে এত বড় রাজনৈতিক বিপর্যয় এর আগে ঘটেনি। জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলের আলোচনার টেবিলেই ছিল না।

তিনি আরও বলেন, ইসরায়েলের সেনাবাহিনী তাদের ওপর অর্পিত সব দায়িত্বই পালন করেছে। দেশটির জনগণও অনেক ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছে। তবে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এমনকি তিনি নিজে যে লক্ষ্যগুলো ঠিক করেছিলেন, তার একটিও অর্জন করতে পারেননি।

এসময় তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর অহংকার, অবহেলা ও কৌশলগত পরিকল্পনার অভাব রয়েছে। এর ফলে রাজনৈতিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। যা কাটিয়ে উঠতে বহু বছর সময় লাগবে দেশটির।

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দেশ দুটি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ প্রস্তাবে সায় দিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow