ইতিহাসে প্রথমবার র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের সেমিতে খেলার হাতছানি
বিশ্বকাপের সেমিফাইনালে একটা অকল্পনীয় ইতিহাস হাতছানি দিচ্ছে সকলকে। আজ নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিততে পারলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ইতিহাসের অংশ হয়ে যাবে। কারণ তখন ২০২৬ বিশ্বকাপই হবে প্রথম আসর, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে। এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চারটি দল একসঙ্গে শেষ চারে ওঠেনি। তবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শীর্ষ চার দলের মধ্যে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে ২ নম্বর স্পেন খেলেছিল ৩ নম্বর পর্তুগালের বিপক্ষে, আর কোয়ার্টার ফাইনালে ৪ নম্বর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল ১ নম্বর ব্রাজিল। এবার অবশ্য ভিন্ন চিত্র দেখা যেতে পারে। আর্জেন্টিনা ও ইংল্যান্ড নিজেদের ম্যাচ জিতলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে থাকবে-যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম। বিশ্বকাপের ড্রয়ের আগেই ফিফা যে \'প্রটেক্টেড ব্র্যাকেট\' তৈরি করেছিল, সেটিও তখন পুরোপুরি সফল হবে। আর ফুটবলপ্রেমীরা পেতে পারেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও শক্তিশালী সেমিফাইনাল লাইনআপ। আরআর/এমএমআর
বিশ্বকাপের সেমিফাইনালে একটা অকল্পনীয় ইতিহাস হাতছানি দিচ্ছে সকলকে। আজ নিজ নিজ কোয়ার্টার ফাইনাল জিততে পারলে আর্জেন্টিনা ও ইংল্যান্ড ইতিহাসের অংশ হয়ে যাবে। কারণ তখন ২০২৬ বিশ্বকাপই হবে প্রথম আসর, যেখানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই সেমিফাইনালে জায়গা করে নেবে।
এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো আসরে ফিফা র্যাঙ্কিংয়ের সেরা চারটি দল একসঙ্গে শেষ চারে ওঠেনি। তবে ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শীর্ষ চার দলের মধ্যে মুখোমুখি লড়াই হয়েছিল। সেবার শেষ ষোলোতে ২ নম্বর স্পেন খেলেছিল ৩ নম্বর পর্তুগালের বিপক্ষে, আর কোয়ার্টার ফাইনালে ৪ নম্বর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ছিল ১ নম্বর ব্রাজিল।
এবার অবশ্য ভিন্ন চিত্র দেখা যেতে পারে। আর্জেন্টিনা ও ইংল্যান্ড নিজেদের ম্যাচ জিতলে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই সেমিফাইনালে থাকবে-যা বিশ্বকাপ ইতিহাসে প্রথম।
বিশ্বকাপের ড্রয়ের আগেই ফিফা যে 'প্রটেক্টেড ব্র্যাকেট' তৈরি করেছিল, সেটিও তখন পুরোপুরি সফল হবে। আর ফুটবলপ্রেমীরা পেতে পারেন বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আকর্ষণীয় ও শক্তিশালী সেমিফাইনাল লাইনআপ।
আরআর/এমএমআর
What's Your Reaction?