ইতিহাসের এই দিনে
সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। মঙ্গলবার (২ জুন) এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৮০৬ - ব্যাংক অব ক্যালকাটা বা ব্যাংক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়। ১৮৮৯ - লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন। ১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি। ১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়। ১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়। ১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক। ১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়। ১৯৮১ - ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন। ২০১৪ - ভারতের
সময় গড়ায় তার নিজস্ব গতিতে, সমৃদ্ধ হয় মানবসভ্যতা। বিভিন্ন ঘটনা-দুর্ঘটনা, মনীষী কিংবা মহামানবের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।
মঙ্গলবার (২ জুন) এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮০৬ - ব্যাংক অব ক্যালকাটা বা ব্যাংক অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয়।
১৮৮৯ - লুই পাস্তুর প্রথম জলাতঙ্ক রোগের ইনজেকশন প্রদান প্রদর্শন করেন।
১৮৯৬ - বিশ্বের প্রথম বেতার যন্ত্রের (পেটেন্টের জন্য) নিবন্ধন করেন মার্কোনি।
১৯৪১ - ইংল্যান্ডে কাপড়ের রেশন প্রথা চালু হয়।
১৯৪৬ - ইতালি প্রজতন্ত্র গঠিত হয়।
১৯৫৩ - ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অভিষেক।
১৯৬৫ - বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ৩০ হাজার লোকের প্রাণহানি হয়।
১৯৮১ - ঢাকার শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা ও দাফন।
২০১৪ - ভারতের অন্ধ্রপ্রদেশের ১০টি জেলা নিয়ে তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়।
জন্ম
৯২৬ - জাপান সম্রাট মুরাকামি।
১৫৩৫ - পোপ একাদশ লিও।
১৯০৪ - জনি ওয়াইজমুলার, বিখ্যাত জার্মান-আমেরিকান সাঁতারু ও অভিনেতা।
১৯২৩ - লয়েড শ্যাপলে, যুক্তরাষ্ট্রের একজন প্রখ্যাত গণিত ও অর্থনীতিবিদ।
১৯৩৬ - জামশেদ জে ইরানি, স্টিল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত ভারতীয় শিল্পপতি।
১৯৬৫ - মার্ক ওয়াহ, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
১৯৭২ - ওয়েন্টওয়ার্থ মিলার, ইংরেজ-বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
১৯৭৭ - এ জে স্টাইলস, মার্কিন রেসলার।
১৯৮৭ - অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলংকান আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৮৭ - সোনাক্ষী সিনহা, বলিউড অভিনেত্রী।
১৯৮৯ - স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
মৃত্যু
১৮৮২ - ইতালির জাতীয়তাবাদী নেতা গ্যারিবল্ডি।
১৯৮১ - আকবর হোসেন, বাঙালি কথাশিল্পী ও ঔপন্যাসিক।
১৯৮৮ - রাজ কাপুর, ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা।
২০১৯ - মমতাজউদদীন আহমদ, বাংলাদেশি নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক।
What's Your Reaction?