ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের পাতায় রোববার (১৯ জুলাই) নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রয়াত হয়েছেন সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অনেক গুণীজন।  ঘটনাবলি: ১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।  ১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।  ১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।  ১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।  ১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।  ১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।  ১৯৬৯ - ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।  ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র।  ২০১৮ - ইসরাইলের পার্লামে

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল 
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের পাতায় রোববার (১৯ জুলাই) নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সাংস্কৃতিক ও আন্তর্জাতিক ঘটনার সাক্ষী। একই সঙ্গে এই দিনে জন্মগ্রহণ করেছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং প্রয়াত হয়েছেন সাহিত্য, রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের অনেক গুণীজন।  ঘটনাবলি: ১২৯৬ - জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।  ১৭৬৩ - বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।  ১৯২৫ - এডলফ হিটলারের ‘মাইন কাম্ফ’ গ্রন্থ প্রকাশিত হয়।  ১৯৪৭ - ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।  ১৯৪৯ - লাওসের স্বাধীনতা লাভ।  ১৯৫২ - গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধন।  ১৯৬৯ - ভারতে প্রথম ১৪টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।  ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মাল্টা ও ডোমিনিকান প্রজাতন্ত্র।  ২০১৮ - ইসরাইলের পার্লামেন্ট দেশটিকে ‘ইহুদি জনগণের রাষ্ট্র’ বলে ঘোষণা দেয়।  জন্ম:  ১৮২৭ - মঙ্গল পাণ্ডে, ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী সেনা।  ১৮৬৩ - দ্বিজেন্দ্রলাল রায়, বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার।  ১৮৯৩ - ভ্লাদিমির মায়াকোভস্কি, রুশ এবং সোভিয়েত কবি, নাট্যকার, শিল্পী ও চলচ্চিত্র অভিনেতা।  ১৮৯৪ - খাজা নাজিমুদ্দিন, পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী।  ১৮৯৯ - বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক।  ১৯০০ - শৈলজারঞ্জন মজুমদার, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক।  ১৯১৩ - অমল সেন, তেভাগা আন্দোলনের সক্রিয় কর্মী।  ১৯৩৬ - কাজী আনোয়ার হোসেন, বাংলাদেশি লেখক, অনুবাদক, প্রকাশক, এবং জনপ্রিয় মাসুদ রানা সিরিজের স্রষ্টা।  ১৯৩৮- জয়ন্ত বিষ্ণু নারলিকর, ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী।  ১৯৪১ - রওশন এরশাদ, বাংলাদেশি রাজনীতিবিদ, প্রধান বিরোধী দলীয় নেত্রী।  ১৯৪৩ - টমাস জন সার্জেন্ট, মার্কিন অর্থনীতিবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।  ১৯৪৯ - জাহাঙ্গীর শাহ, বাংলাদেশি ক্রিকেটার।  ১৯৫০ - কিংবদন্তি অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা, সাবেক সাংসদ সারাহ বেগম কবরী।  ১৯৬১ - হিদেও নাকাতা, জাপানি চলচ্চিত্রকার।  ১৯৭৯ - দিলহারা ফার্নান্দো, শ্রীলঙ্কান আন্তর্জাতিক ক্রিকেটার। মৃত্যু:  ১৯৩৯ – টম হেওয়ার্ড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৪৭ – অং সান, মায়ানমারের স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও সমরনায়ক।  ১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী।  ২০০০ – কমলা দাশগুপ্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক।  ২০০৮ – সমুদ্র গুপ্ত, বাংলাদেশি কবি, কলামিস্ট ও লেখক।  ২০১২ – হুমায়ূন আহমেদ, বাংলাদেশি লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক।  ২০১৪ – জেমস গার্নার, মার্কিন অভিনেতা, প্রযোজক ও কণ্ঠশিল্পী।  ২০১৮ – ডেনিস টেন, কাজাখস্তানি ফিগার স্কেটার।  ২০১৯ – রাটগার হাউয়ার, ডাচ অভিনেতা, পরিচালক এবং প্রযোজক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow