ইতিহাসের পাতায় নাম লিখিয়ে অস্ট্রেলিয়ান পেসারের মুখে টাইগারদের প্রশংসা

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জশ হ্যাজলউড। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার। ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন অজি তারকা। এরপর বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি। বাংলাদেশের প্রতিরোধ নিয়ে হ্যাজলউড বলেন, ‘তারা (বাংলাদেশ) কঠিন লড়াই করেছে। এই উইকেটে বোলিং করা বেশ কঠিন ছিল। শেষ দিকে আমরা সম্ভবত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, রান খুব দ্রুত বাড়তে দিইনি। বাংলাদেশও দারুণভাবে লড়ে গেছে। সেখানে উইকেট পাওয়া কঠিন ছিল, তাই এটা আমাদের জন্য ভালো প্রচেষ্টা।’ অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হ্যাজলউড। তার সঙ্গে টেস্টে ৩০০ উইকেটের মালিক অজিদের আরও তিন বর্তমান ক্রিকেটার—নাথান লায়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। টেস্ট ইতিহাসে তারাই একমাত্র বোলিং আক্রমণ, যারা প্রত্যেকে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর একই দলের হয়ে একসঙ্গে খেলেছেন। অস্ট্রেলিয়ার নয়জন ৩০০ উইকেটশিকারির মধ্যে হ্যাজলউডের চেয়ে ভালো বোলিং গড় রয়েছে

ইতিহাসের পাতায় নাম লিখিয়ে অস্ট্রেলিয়ান পেসারের মুখে টাইগারদের প্রশংসা

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার জশ হ্যাজলউড। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার। ইনিংসে ১৪তম বারের মতো পাঁচ উইকেট তুলে নিয়ে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন অজি তারকা। এরপর বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসাও করেছেন তিনি।

বাংলাদেশের প্রতিরোধ নিয়ে হ্যাজলউড বলেন, ‘তারা (বাংলাদেশ) কঠিন লড়াই করেছে। এই উইকেটে বোলিং করা বেশ কঠিন ছিল। শেষ দিকে আমরা সম্ভবত নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, রান খুব দ্রুত বাড়তে দিইনি। বাংলাদেশও দারুণভাবে লড়ে গেছে। সেখানে উইকেট পাওয়া কঠিন ছিল, তাই এটা আমাদের জন্য ভালো প্রচেষ্টা।’

অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন হ্যাজলউড। তার সঙ্গে টেস্টে ৩০০ উইকেটের মালিক অজিদের আরও তিন বর্তমান ক্রিকেটার—নাথান লায়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। টেস্ট ইতিহাসে তারাই একমাত্র বোলিং আক্রমণ, যারা প্রত্যেকে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার পর একই দলের হয়ে একসঙ্গে খেলেছেন।

অস্ট্রেলিয়ার নয়জন ৩০০ উইকেটশিকারির মধ্যে হ্যাজলউডের চেয়ে ভালো বোলিং গড় রয়েছে কেবল তিনজনের—গ্লেন ম্যাকগ্রা (২১.৬৪), প্যাট কামিন্স (২২.২১) ও ডেনিস লিলি (২৩.৯২)। হ্যাজেলউডের গড় ২৪.০২।

২৯৫ উইকেট নিয়ে এই টেস্ট শুরু করেছিলেন হ্যাজলউড। চোটের কারণে অস্ট্রেলিয়ার সবশেষ ১৪ টেস্টের মাত্র ছয়টিতে খেলেছেন তিনি। গত ১২ মাসে কোনো টেস্টেও মাঠে নামেননি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্কট বোল্যান্ডের বদলে তাকে খেলানো হবে কি না, তা নিয়েও নির্বাচকদের মধ্যে আলোচনা ছিল। শেষ পর্যন্ত মাঠে নেমে নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন হ্যাজলউড।

প্রথম দিন নিজের প্রথম ওভারেই তানজিদ হাসানের ক্যাচ উঠেছিল হ্যাজলউডের বলে। কিন্তু নাথান লায়ন সেই ক্যাচ নিতে পারেননি। শূন্য রানে জীবন পাওয়া তানজিদ শেষ পর্যন্ত করেন ১০১ রান। দ্বিতীয় সকালে তানজিদ ও মুমিনুল হকের জুটি ভাঙেন হ্যাজলউড। তার বলে আপার কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। এরপর দ্বিতীয় নতুন বলে নাজমুল হোসেন শান্তকে ৮৪ রানে ফেরান হ্যাজলউড। রাউন্ড দ্য উইকেট থেকে করা দুর্দান্ত এক ডেলিভারিতে শান্তকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন হ্যাজলউড।

তৃতীয় দিনে প্রচণ্ড গরমের মধ্যে বাংলাদেশের লোয়ার অর্ডারের প্রতিরোধও ভাঙেন হ্যাজলউড। হাসান মাহমুদকে এলবিডব্লিউ করার পর অতিরিক্ত বাউন্সে তায়জুল ইসলামকে আউট করেন তিনি। এরপর মধ্যাহ্ন বিরতির পর ফিরে এসে মেহেদী হাসান মিরাজকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পূর্ণ করেন ৩০০তম উইকেট।

ইনিংসে নিজের ষষ্ঠ উইকেটটি নিয়ে টেস্টে চতুর্থবারের মতো ছয় উইকেটের কীর্তিও গড়েন হ্যাজলউড। ইবাদত হোসেনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে ইনিংস শেষ করেন তিনি। নয় বছর পর টেস্টে এক ইনিংসে ছয় উইকেট পেলেন এই পেসার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow