ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

পূর্বঘোষিত ভ্যান র‍্যালি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় এ কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি।  শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার ওই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিজয়নগর বক্স কালভার্ট রোড টু শহীদ হাদি চত্বর ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি হবে। পরে ওই কর্মসূচি স্থগিত করে ফেসবুকে শুক্রবার সকালে বলা হয়েছে, যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের আজকের ভ্যান র‍্যালি স্থগিত করা হয়েছে৷ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত

পূর্বঘোষিত ভ্যান র‍্যালি স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় এ কর্মসূচি স্থগিত করেছে সংগঠনটি। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ওই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিতকরণ এবং রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিজয়নগর বক্স কালভার্ট রোড টু শহীদ হাদি চত্বর ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি হবে।

পরে ওই কর্মসূচি স্থগিত করে ফেসবুকে শুক্রবার সকালে বলা হয়েছে, যমুনার সম্মুখে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকায় পূর্বঘোষিত ইনকিলাব মঞ্চের আজকের ভ্যান র‍্যালি স্থগিত করা হয়েছে৷

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে মাথায় গুলি করা হয়। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow