ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা। তিনি জাবেরকে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। ১৫ ফেব্রুয়ারি ৪টা ৫১ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন‘ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে’  প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি কমেন্টস এবং ৮৮৩টি শেয়ার লক্ষ্য করা যায়। অনেকেই কমেন্টসে জাবেরকে শুভ কামনা জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকে সংগঠনের হাল ধরেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাতিমা তাসনিম জুমাও নিজেকে ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে দাবি করেন। বিভিন্ন আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন। এসইউ

ইনকিলাব মঞ্চের জাবেরকে নিয়ে জুমার পোস্ট ভাইরাল

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের কর্মী ফাতিমা তাসনিম জুমা। তিনি জাবেরকে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।

১৫ ফেব্রুয়ারি ৪টা ৫১ মিনিটে নিজের প্রোফাইলে তিনি লিখেছেন, ‘আব্দুল্লাহ আল জাবের, ক্যান্ডিডেট, ঢাকা সাউথ।’ মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত তার পোস্টে ৪২ হাজার রিঅ্যাক্ট, ৩৬৪টি কমেন্টস এবং ৮৮৩টি শেয়ার লক্ষ্য করা যায়। অনেকেই কমেন্টসে জাবেরকে শুভ কামনা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ার পর থেকে সংগঠনের হাল ধরেন সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ফাতিমা তাসনিম জুমাও নিজেকে ইনকিলাব মঞ্চের কর্মী হিসেবে দাবি করেন। বিভিন্ন আন্দোলনে নিজেকে যুক্ত রাখেন।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow