ইনজুরিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে নেই কানাডার সেরা ফুটবলার
কানাডার বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার বলা হয় আলফন্সো ডেভিসকে। ক্লাব লেভেল খেলেন ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। দলের এমন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামতে হচ্ছে স্বাগতিক কানাডাকে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো সেরে না ওঠায় বসনিয়া ও হার্জেগোভেনিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন এই লেফট ব্যাক ও মিডফিল্ডার দুই জায়গাতেই খেলতে পারদর্শী এই ফুটবলার। দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে বসনিয়ার বিপক্ষে না পাওয়াটা অনেক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন কানাডার কোচ হেসে মার্শ। তিনি বলেন, ‘সে ভালো উন্নতি করছে। এখনো পুরোপুরি সেরে উঠতে পারেনি। আমরা সামনের দিনগুলোতে আশাবাদী তার ব্যাপারে। আশা করছি সে দলের হয়ে ভূমিকা রাখতে পারবে।’ ডেভিসের বদলে দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্টেফান ইউস্তাকুইকে। কানাডা গ্রুপ পর্বে বসনিয়া ছাড়াও কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে। আরআর/আইএন
কানাডার বর্তমান প্রজন্মের সেরা ফুটবলার বলা হয় আলফন্সো ডেভিসকে। ক্লাব লেভেল খেলেন ইউরোপিয়ান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। দলের এমন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামতে হচ্ছে স্বাগতিক কানাডাকে।
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে এখনো সেরে না ওঠায় বসনিয়া ও হার্জেগোভেনিয়ার বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেলেন এই লেফট ব্যাক ও মিডফিল্ডার দুই জায়গাতেই খেলতে পারদর্শী এই ফুটবলার।
দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে বসনিয়ার বিপক্ষে না পাওয়াটা অনেক বড় ক্ষতি বলে উল্লেখ করেছেন কানাডার কোচ হেসে মার্শ। তিনি বলেন, ‘সে ভালো উন্নতি করছে। এখনো পুরোপুরি সেরে উঠতে পারেনি। আমরা সামনের দিনগুলোতে আশাবাদী তার ব্যাপারে। আশা করছি সে দলের হয়ে ভূমিকা রাখতে পারবে।’
ডেভিসের বদলে দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে স্টেফান ইউস্তাকুইকে। কানাডা গ্রুপ পর্বে বসনিয়া ছাড়াও কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে।
আরআর/আইএন
What's Your Reaction?