ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

আকর্ষণীয় এবং নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন, যেখানে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস ও এফডি সেবাসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আকর্ষণীয় ও উপভোগ্য সব সুবিধা।  সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। মাহীয়ুল ইসলাম বলেন,“ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং কেবল সাধারণ লেনদেনে সীমাবদ্ধ নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানের কর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা করতে পারেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা এখন থেকে ব্র্যাক ব্যাংকের এমন সব সুবিধা পাবেন যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা,

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক
আকর্ষণীয় এবং নিরবচ্ছিন্ন এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা ব্র্যাক ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ফাইন্যান্সিয়াল সল্যুশন প্যাকেজ পাবেন, যেখানে রয়েছে স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, লোন-সুবিধা, ডিপিএস ও এফডি সেবাসহ ব্র্যাক ব্যাংক এমপ্লয়ি ব্যাংকিং প্রপোজিশনের আকর্ষণীয় ও উপভোগ্য সব সুবিধা।  সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ইন্টারকন্টিনেন্টাল ঢাকার জেনারেল ম্যানেজার ডেভিড রিচার্ড ও’হ্যানলন আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন। মাহীয়ুল ইসলাম বলেন,“ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং কেবল সাধারণ লেনদেনে সীমাবদ্ধ নয়। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে প্রতিষ্ঠানের কর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা করতে পারেন। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার কর্মীরা এখন থেকে ব্র্যাক ব্যাংকের এমন সব সুবিধা পাবেন যা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, সহজে ঋণ পাওয়া এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।” ইন্টারকন্টিনেন্টাল ঢাকা দেশের প্রথম আন্তর্জাতিক পাঁচতারকা হোটেল। আইএইচজি (IHG) হোটেলস অ্যান্ড রিসোর্টস পরিচালিত এই হোটেলে ২০০টিরও বেশি কক্ষ ও স্যুইট, একাধিক ডাইনিং রেস্তোরাঁ এবং প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা রয়েছে।  বিভিন্ন খাতের পেশাদারদের জন্য কাঠামোগত আর্থিক সেবা পৌঁছে দিতে ব্র্যাক ব্যাংক প্রতিনিয়ত তাদের এমপ্লয়ি ব্যাংকিং পরিধি বাড়িয়ে চলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow