ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পে যুক্ত হতে আগ্রহী এডিবি

উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস্তবায়িত হতে যাওয়া ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পে যুক্ত হতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ সফররত সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে। সোমবার (২৫ মে) প্রতিনিধিদলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। বাংলাদেশ ও এডিবির মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত কথা হয়। আমির খসরু বলেন, এরই মধ্যে বাজেট সহায়তাসহ কয়েকটি প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে প্রায় ২ বিলিয়ন ডলারের সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে। অর্থমন্ত্রী উল্লেখ করেন, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এতে একাধিক গ্রোথ সেন্টার, যোগাযোগ

ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পে যুক্ত হতে আগ্রহী এডিবি

উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত বাস্তবায়িত হতে যাওয়া ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্পে যুক্ত হতে আগ্রহী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ সফররত সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছে।

সোমবার (২৫ মে) প্রতিনিধিদলের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার পর এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। বাংলাদেশ ও এডিবির মধ্যে বিদ্যমান অংশীদারত্বকে আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত কথা হয়।

আমির খসরু বলেন, এরই মধ্যে বাজেট সহায়তাসহ কয়েকটি প্রকল্পে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি খাত, বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্পে সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে, যেখানে প্রায় ২ বিলিয়ন ডলারের সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম পর্যন্ত একটি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। এতে একাধিক গ্রোথ সেন্টার, যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিল্পায়ন ও ডিজিটাল উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে। আগামী পাঁচ বছরে এই প্রকল্পে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার সঙ্গে বাইরের উৎস থেকেও সমপরিমাণ অর্থায়ন আসতে পারে।

এছাড়া, দেশের পুঁজিবাজারে এডিবির সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি ও জলবায়ু সহনশীলতা খাতেও সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় উঠে আসে বলে জানান তিনি।

কেএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow