ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ার আমন্ত্রণ পেলেন সিকৃবির শিক্ষক
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফিশারিজ অনুষদের ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আবদুল্লাহ আল মামুন ইন্দোনেশিয়ার ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।
গত ৮ এপ্রিল ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীন মৎস্য স্বাস্থ্য বিভাগে তাকে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার অভিজ্ঞতা ও গবেষণা দক্ষতা প্রতিষ্ঠানটির একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।
অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে যৌথ গবেষণা পরিচালনা, স্কোপাস ইনডেক্সড কিউ১/কিউ২ জার্নালে গবেষণাপত্র প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি, জার্নাল পর্যালোচনা ও অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের জন্য লেকচার প্রদান।
এ বিষয়ে প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমার সহকর্মীদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফিশারিজ অনুষদের ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মো. আবদুল্লাহ আল মামুন ইন্দোনেশিয়ার ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ে অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন।
গত ৮ এপ্রিল ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো এক চিঠিতে জানানো হয়, ভেটেরিনারি মেডিসিন অনুষদের অধীন মৎস্য স্বাস্থ্য বিভাগে তাকে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তার অভিজ্ঞতা ও গবেষণা দক্ষতা প্রতিষ্ঠানটির একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করা হয়।
অ্যাডজাঙ্কট প্রফেসর হিসেবে তার দায়িত্বের মধ্যে থাকবে যৌথ গবেষণা পরিচালনা, স্কোপাস ইনডেক্সড কিউ১/কিউ২ জার্নালে গবেষণাপত্র প্রকাশ, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সুনাম বৃদ্ধি, জার্নাল পর্যালোচনা ও অতিথি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের জন্য লেকচার প্রদান।
এ বিষয়ে প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আমার সহকর্মীদের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ব্রাউইজায়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি বিশ্বাস করি, এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও সুদৃঢ় হবে।’
উল্লেখ্য, প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন ২০২১ সালে দেশের মাছের প্রথম বায়োফিল্ম নামক ওরাল ভ্যাকসিন উদ্ভাবন করেন।