ইন্দোনেশীয় তরুণীর ‘ওড়না’ উদ্ধারে রেললাইনে ঝাঁপ দিল বৃদ্ধ
ভারতের রাজধানী নয়াদিল্লি রেলস্টেশনে এক ইন্দোনেশীয় তরুণীর হারিয়ে যাওয়া ওড়না উদ্ধার করতে রেললাইনে ঝাঁপ দেওয়া এক ভারতীয় বৃদ্ধের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। ক্যামেরা সামলানোর সময় অসাবধানতাবশত তার ওড়নাটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকে পড়ে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ দ্রুত ওড়নাটি তোলার চেষ্টা করেন। প্রথমে ব্যর্থ হলেও পরে তিনি রেললাইনে নেমে গিয়ে ওড়নাটি উদ্ধার করেন। ভিডিওটি পোস্ট করা তরুণী জানান, তিনি কল্পনাও করেননি যে ওই ব্যক্তি তাকে সাহায্য করতে এতটা ঝুঁকি নেবেন। তিনি বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি। একজন অপরিচিত মানুষ এভাবে সাহায্য করবেন, তা ভাবিনি।’ তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ হয়তো গুরুত্ব দেবে না। কিন্তু তিনি খুব দ্রুত আমাকে সাহায্য করেছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ইতোমধ্যে ৪ কোটির বেশি বার দেখা হয়েছে। হাজারো মন্তব্যে নেটিজেনরা ওই বৃদ্ধের আচরণের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেন, ‘তিনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছ
ভারতের রাজধানী নয়াদিল্লি রেলস্টেশনে এক ইন্দোনেশীয় তরুণীর হারিয়ে যাওয়া ওড়না উদ্ধার করতে রেললাইনে ঝাঁপ দেওয়া এক ভারতীয় বৃদ্ধের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী। ক্যামেরা সামলানোর সময় অসাবধানতাবশত তার ওড়নাটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানের ফাঁকে পড়ে যায়।
এ সময় পাশ দিয়ে যাওয়া এক বৃদ্ধ দ্রুত ওড়নাটি তোলার চেষ্টা করেন। প্রথমে ব্যর্থ হলেও পরে তিনি রেললাইনে নেমে গিয়ে ওড়নাটি উদ্ধার করেন।
ভিডিওটি পোস্ট করা তরুণী জানান, তিনি কল্পনাও করেননি যে ওই ব্যক্তি তাকে সাহায্য করতে এতটা ঝুঁকি নেবেন। তিনি বলেন, ‘আমি খুবই অবাক হয়েছি। একজন অপরিচিত মানুষ এভাবে সাহায্য করবেন, তা ভাবিনি।’
তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম কেউ হয়তো গুরুত্ব দেবে না। কিন্তু তিনি খুব দ্রুত আমাকে সাহায্য করেছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ইতোমধ্যে ৪ কোটির বেশি বার দেখা হয়েছে। হাজারো মন্তব্যে নেটিজেনরা ওই বৃদ্ধের আচরণের প্রশংসা করেছেন।
একজন মন্তব্য করেন, ‘তিনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন, বিনিময়ে একটি ধন্যবাদও আশা করেননি।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘তিনি কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করেছেন, নায়কের মতো হেঁটে চলে গেছেন।’
What's Your Reaction?