ইফতারের জন্য খেলায় ৪০ মিনিটের বিরতি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ধুন্দুমার লড়াই। নাহিদ রানার তোপের মুখে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। সাধারণত ওয়ানডে ম্যাচে ৪০ মিনিটের ইনিংস ব্রেক থাকলেও এই সিরিজে ইনিংস ব্রেকের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। ৪০ মিনিটের বিরতিটা থাকবে ঠিক ইফতারের সময়। রোজার মাস হওয়ায় রোজাদার ক্রিকেটারদের জন্যই এটি করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০.৪ ওভারেই ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। একাই ৫ উইকেট নেন নাহিদ রানা। এছাড়া মেহেদী হাসান মিরাজের শিকার ৩ উইকেট। সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মধ্যে ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়। তবে এদিন দেখা গেলো, পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার মাত্র ১০ মিনিট পরই দ্বিতীয় ইনিংস শুরু হলো। খোঁজ নিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে যোগাযোগ করা হয়। জাগো নিউজকে তিনি বলেন, ‘এই সিরিজের কোনো ম্যাচে যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয় তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর ৬টা থেকে ইফতার করার জন্য ৪০ মিনিটে

ইফতারের জন্য খেলায় ৪০ মিনিটের বিরতি

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের ধুন্দুমার লড়াই। নাহিদ রানার তোপের মুখে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা।

সাধারণত ওয়ানডে ম্যাচে ৪০ মিনিটের ইনিংস ব্রেক থাকলেও এই সিরিজে ইনিংস ব্রেকের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। ৪০ মিনিটের বিরতিটা থাকবে ঠিক ইফতারের সময়। রোজার মাস হওয়ায় রোজাদার ক্রিকেটারদের জন্যই এটি করা হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন এই ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।

বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০.৪ ওভারেই ১১৪ রানে অলআউট হয় পাকিস্তান। একাই ৫ উইকেট নেন নাহিদ রানা। এছাড়া মেহেদী হাসান মিরাজের শিকার ৩ উইকেট। সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মধ্যে ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়।

তবে এদিন দেখা গেলো, পাকিস্তানের ইনিংস শেষ হওয়ার মাত্র ১০ মিনিট পরই দ্বিতীয় ইনিংস শুরু হলো। খোঁজ নিতে ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে যোগাযোগ করা হয়। জাগো নিউজকে তিনি বলেন, ‘এই সিরিজের কোনো ম্যাচে যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয় তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর ৬টা থেকে ইফতার করার জন্য ৪০ মিনিটের বিরতি থাকবে। আর ৫টা ২৫ এরপর শেষ হলে নরমাল বিরতির মতো ৪০ মিনিট বিরতিই থাকবে।’

এখন চলছে সিয়াম সাধনার মাস রমজান। মুসলমানরা এই মাসে সারাদিন রোজা রাখেন। ক্রিকেটারদের অনেকেই রোজা রেখেই আন্তর্জাতিক ম্যাচ খেলেন। বাংলাদেশ এবং পাকিস্তান- দুই দেশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ। দুই দলেও মুসলিম ক্রিকেটারদের আধিক্য রয়েছে।

সুতরাং যেসব ক্রিকেটার রোজা রেখে খেলছেন তারা যেন সঠিক সময়ে নিয়ম মেনে ইফতারের মাধ্যমে রোজা ভাঙতে পারেন, তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাহুল। তিনি বলেন, ‘মূলত যারা রোজা আছে তারা যেন নির্বিঘ্নে রোজা ভাংতে পারেন, ইফতার করতে পারেন সে কারণেই বিরতির এই নিয়ম করা হয়েছে।’

রমজানে ইফতার ব্রেক অবশ্য খেলাধুলায় নতুন কিছু নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন ফুটবল লিগে ইফতারের জন্য বিরতি দেওয়া হয়। এবার ক্রিকেটেও দেখা গেলো এমন নজির। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই বিসিবির দারুণ এক উদ্যোগের সাক্ষী হলো।

এসকেডি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow