ইবিতে জাপানি ও চীনা ভাষার কোর্স চালুর পরিকল্পনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেছেন, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি আরও দুটি ভাষার কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। ভাষা দুটির একটি জাপানি, অন্যটি চাইনিজ। বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীন বরণ এবং প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি। এসময় উপাচার্য বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটির জাতীয় ও আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযোগগুলো আরও সুদৃঢ় ও ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে আমরা একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছি, যেখানে বিশ্বের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন। ইনশাআল্লাহ, এভাবেই আমরা আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মৌসুমী আকতার মৌ। ইরফান উল্লাহ/এসআর/এএসএম

ইবিতে জাপানি ও চীনা ভাষার কোর্স চালুর পরিকল্পনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান বলেছেন, রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বাংলা-ইংরেজি ভাষার পাশাপাশি আরও দুটি ভাষার কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। ভাষা দুটির একটি জাপানি, অন্যটি চাইনিজ।

বুধবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীন বরণ এবং প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিভাগটি।

এসময় উপাচার্য বলেন, ‘ইসলামিক ইউনিভার্সিটির জাতীয় ও আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক সংযোগগুলো আরও সুদৃঢ় ও ত্বরান্বিত করতে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এরই ধারাবাহিকতায় আগামী ডিসেম্বরে আমরা একটি আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছি, যেখানে বিশ্বের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নেবেন। ইনশাআল্লাহ, এভাবেই আমরা আগামী দিনগুলোতে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি মৌসুমী আকতার মৌ।

ইরফান উল্লাহ/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow