ইবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ বছর ‘ডি’ ইউনিটের চারটি বিভাগের ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনে ৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। যা মোট আবেদনের ৯২.৫ শতাংশ। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী উপস্থিত ছিলেন। ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান

ইবির 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫ শতাংশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১২ এপ্রিল) দুপুরে ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল ভবনে এক ঘণ্টাব্যাপী এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এ বছর ‘ডি’ ইউনিটের চারটি বিভাগের ৩৩০টি আসনের বিপরীতে ২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেন। প্রতি আসনে ৬ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন শিক্ষার্থী। যা মোট আবেদনের ৯২.৫ শতাংশ। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ডি-ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. সেকান্দার আলী উপস্থিত ছিলেন। ডি-ইউনিটের সমন্বয়কারী ও ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. সেকান্দার আলী জানান, ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সংখ্যক আবেদনকারীর মধ্যে প্রায় ৯২ শতাংশ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য, স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ অন্তর্ভুক্ত। প্রতিবছর স্বতন্ত্রভাবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে ইবি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow