ইভটিজিংয়ের অভিযোগে ২ যুবকের কারাদণ্ড
নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে পৌরশহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর থেকে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌরশহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।
জানা গেছে, শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে ইভটিজিং করছিলেন তারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাদের কারাগারে পাঠানো হবে।