ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে হামলা করেছে সৌদি আরব
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এই হামলার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতে চলমান উত্তেজনা প্রশমন সময়ের অবসান ঘটেছে। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে এবং এই হামলার জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তবে, হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে সোমবার, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার (বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করছে) জানায়, তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। মূলত ইরানি বিমান যাতে অবতরণ করতে না পারে তাই এই হামলা চালানো হয়। এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ ও আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি সংঘাত চলছে। হুথিরা রাজধানী সানা দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত
ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে সৌদি আরব। সোমবার (১৩ জুলাই) সৌদি আরবের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ করেছে উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এই হামলার প্রতিশোধ নেওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেছে সংগঠনটি।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাকে স্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেন। তিনি বলেন, এর মাধ্যমে দীর্ঘদিনের সংঘাতে চলমান উত্তেজনা প্রশমন সময়ের অবসান ঘটেছে। সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে এবং এই হামলার জবাব দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তবে, হুথিদের এই অভিযোগের বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এর আগে সোমবার, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার (বর্তমানে দেশের দক্ষিণাঞ্চল থেকে কার্যক্রম পরিচালনা করছে) জানায়, তাদের সশস্ত্র বাহিনী সানা আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হামলা চালিয়েছে। মূলত ইরানি বিমান যাতে অবতরণ করতে না পারে তাই এই হামলা চালানো হয়।
এক দশকেরও বেশি সময় ধরে ইয়েমেনে গৃহযুদ্ধ ও আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি সংঘাত চলছে। হুথিরা রাজধানী সানা দখল করার পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলে সরে যেতে বাধ্য হয়। বর্তমানে দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেন থেকে পরিচালিত ওই সরকার সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থন পেয়ে আসছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মুয়াম্মার বিন মুতাহার আল-এরিয়ানি দাবি করেন, হুথিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (ICRC) একটি বিমান আটকে রেখেছে এবং এর পাইলট ও সহ-পাইলটকে জিম্মি করে রেখেছে।
এর আগে সোমবারই সরকারের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইয়েমেনের আকাশসীমায় ইরানি বিমানের প্রবেশ বন্ধ করতে কূটনৈতিক সব প্রচেষ্টা শেষ হয়ে গেছে। ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো শত্রু বিমানের বিরুদ্ধে সব উপায়ে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:রয়টার্স
কেএম
What's Your Reaction?