ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

ইয়েমেনে অবরোধ আরোপ করেছে সৌদি আরব এবং সামুদ্রিক চলাচলে বাধা দিচ্ছে, হুথি সামরিক মুখপাত্রের এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে কাতার। মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো, বিশেষ করে রেজুলেশন ২২১৬ এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা সম্পর্কিত রেজুলেশন ২৭২২ মেনে চলা নিশ্চিত করা। খবর আনাদোলু এজেন্সির। কাতার বলেছে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি এবং ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন সনদেও এটি স্বীকৃত। বিবৃতিতে কাতার সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সৌদি আরবের নিরাপত্তা কাতার ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। এর আগে, হুথি গোষ্ঠীর পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। এ

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

ইয়েমেনে অবরোধ আরোপ করেছে সৌদি আরব এবং সামুদ্রিক চলাচলে বাধা দিচ্ছে, হুথি সামরিক মুখপাত্রের এমন অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছে কাতার।

মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইয়েমেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবগুলো, বিশেষ করে রেজুলেশন ২২১৬ এবং লোহিত সাগরে নৌ চলাচলের স্বাধীনতা সম্পর্কিত রেজুলেশন ২৭২২ মেনে চলা নিশ্চিত করা। খবর আনাদোলু এজেন্সির।

কাতার বলেছে, আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ চলাচল আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি এবং ১৯৮২ সালের জাতিসংঘ সমুদ্র আইন সনদেও এটি স্বীকৃত।

বিবৃতিতে কাতার সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নেওয়া সব পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সৌদি আরবের নিরাপত্তা কাতার ও উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।

এর আগে, হুথি গোষ্ঠীর পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধে হুমকি দেওয়ার পর সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন জোট কঠোর ও শক্তিশালী প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে বাব আল-মান্দাব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের নিরাপত্তায় নতুন পদক্ষেপ নেওয়ার কথা জানায় জোটটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow