ইরফান সাজ্জাদের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন রুবাবা

গত বছরের নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার মুখে পড়েছিলেন রুবাবা দৌলা। বিশেষ করে, জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তীব্র সমালোচনার মুখে একপর্যায়ে পোস্টটি মুছেও দেন অভিনেতা। সেই ঘটনার দীর্ঘ ছয় মাস পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নারী ক্রীড়া সংগঠক ও করপোরেট ব্যক্তিত্ব। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের স্বভাবসুলভ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রুবাবা দৌলা। তিনি বলেন, ‘আমি সবকিছু ইতিবাচকভাবে দেখতে পছন্দ করি। যখন বিসিবিতে যোগ দিয়েছিলাম, তখন অনেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমি এখানে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এসেছি। প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, আমাদের আগে কাজ করার সুযোগ দিন।’ অভিনেতা ইরফান সাজ্জাদের সেই আলোচিত পোস্ট নিয়ে রুবাবা বলেন, ‘মানুষ তো অনেক কথাই বলবে। তবে কে বা কী বলছে—তা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। আর যে অভিনেতার কথা বললেন, আমার মনে হয় না তিনি খুব খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথাটি বলেছিলেন। আসলে বিষয়টি আমি নিজে

ইরফান সাজ্জাদের সেই পোস্ট নিয়ে মুখ খুললেন রুবাবা

গত বছরের নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার মুখে পড়েছিলেন রুবাবা দৌলা। বিশেষ করে, জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। তীব্র সমালোচনার মুখে একপর্যায়ে পোস্টটি মুছেও দেন অভিনেতা। সেই ঘটনার দীর্ঘ ছয় মাস পর অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নারী ক্রীড়া সংগঠক ও করপোরেট ব্যক্তিত্ব।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে নিজের স্বভাবসুলভ ইতিবাচক মনোভাব প্রকাশ করেন রুবাবা দৌলা। তিনি বলেন, ‘আমি সবকিছু ইতিবাচকভাবে দেখতে পছন্দ করি। যখন বিসিবিতে যোগ দিয়েছিলাম, তখন অনেকেই আমাকে অনেক সমর্থন দিয়েছেন। আমি এখানে ভালো কিছু করার লক্ষ্য নিয়েই এসেছি। প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলাম, আমাদের আগে কাজ করার সুযোগ দিন।’

অভিনেতা ইরফান সাজ্জাদের সেই আলোচিত পোস্ট নিয়ে রুবাবা বলেন, ‘মানুষ তো অনেক কথাই বলবে। তবে কে বা কী বলছে—তা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না। আর যে অভিনেতার কথা বললেন, আমার মনে হয় না তিনি খুব খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে কথাটি বলেছিলেন। আসলে বিষয়টি আমি নিজে দেখিনি, পরে অন্যদের মুখে শুনেছি।’

গত বছরের নভেম্বরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পান রুবাবা দৌলা। এরপরই তাঁর একটি ছবি পোস্ট করে অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুকে লিখেছিলেন, ‘এরপরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নাই।’

পোস্টটি শেয়ার করার পরপরই নেটিজেনদের একাংশ এটিকে ‘দ্ব্যর্থবোধক’ ও ‘কটূক্তি’ হিসেবে ধরে নিয়ে ইরফানের ওপর ক্ষোভ উগরে দেন। তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত পোস্টটি মুছে দিতে বাধ্য হন অভিনেতা।

পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করে আরেকটি পোস্ট দিয়েছিলেন ইরফান সাজ্জাদ। সেখানে তিনি লিখেছিলেন, ‘আমি সবসময়ই বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত। আমার পোস্টটি নেহাত ব্যঙ্গাত্মক বা মজার ছলে লেখা হয়েছিল। রুবাবা আপু আমার ক্রাশ, তিনি একই সঙ্গে অত্যন্ত মেধাবী ও সুন্দর। আমি আসলে বোঝাতে চেয়েছিলাম, এত ভালো একজন মানুষ যখন বিসিবিতে এসেছেন, এরপরও যদি খেলোয়াড়রা মাঠে ভালো খেলতে না পারে, তাহলে দোষটা কার?’

ভুল বোঝাবুঝি এড়াতেই পোস্টটি সরিয়ে নিয়েছিলেন জানিয়ে ইরফান ভক্তদের উদ্দেশে অনুরোধ করেছিলেন, না বুঝে যেন কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণা না ছড়ান। অবশেষে দীর্ঘ দিন পর রুবাবা দৌলার এই পরিপক্ব ও ইতিবাচক প্রতিক্রিয়া দুই তারকার ভক্তদের মধ্যকার সেই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow