ইরাক ও কুয়েতে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাক ও কুয়েতে অবস্থিত ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের ৫২তম ধাপে এ হামলা চালানো হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত হারির ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জীবিত থাকলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানি বাহিনীর দাবি, নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং তিনি নিহত হয়েছেন অথবা পরিবারসহ দেশ ছেড়ে পালিয়েছেন— এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র : শাফাক নিউজ  

ইরাক ও কুয়েতে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইরাক ও কুয়েতে অবস্থিত ৩টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

শনিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটির বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের ৫২তম ধাপে এ হামলা চালানো হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত হারির ঘাঁটি এবং কুয়েতের আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাবে। বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু জীবিত থাকলে তাকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

ইরানি বাহিনীর দাবি, নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে অনিশ্চয়তা রয়েছে এবং তিনি নিহত হয়েছেন অথবা পরিবারসহ দেশ ছেড়ে পালিয়েছেন— এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow