ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানপন্থি গোষ্ঠীর ২৪ হামলা

ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা ২৪টি সামরিক অভিযান পরিচালনা করেছে। রোববার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, এসব অভিযানে ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে শত্রু ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পর থেকেই অঞ্চলে উত্তেজনা বেড়ে গেছে। তেহরানেও ওই হামলা হয়, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এর পরপরই ইরান পাল্টা হামলা শুরু করে। এর প্রভাব জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow