ইরাকে মার্কিন সেনা নিহত
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরাকে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘাত শুরুর পর থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উত্তর ইরাকে একটি অবিস্ফোরিত ইরানি ড্রোন নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার অভিযানের সময় ওই সেনা নিহত হন। সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু ঘটে। এদিকে, অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পর ইরান-সমর্থিত লক্ষ্যবস্তুতে আরও দফায় হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, নতুন এই সামরিক অভিযান এরই মধ্যে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে। সেন্টকমের দাবি, হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত সামরিক অবকাঠামো ও সক্ষমতাকে ধ্বংস করাই এ অভিযানের উদ্দেশ্য। হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে চলমান সংঘাতের কার
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরাকে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় সংঘাত শুরুর পর থেকে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জনে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, উত্তর ইরাকে একটি অবিস্ফোরিত ইরানি ড্রোন নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার অভিযানের সময় ওই সেনা নিহত হন।
সেন্টকমের দেওয়া তথ্য অনুযায়ী, ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনায় তার মৃত্যু ঘটে।
এদিকে, অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হামলার পর ইরান-সমর্থিত লক্ষ্যবস্তুতে আরও দফায় হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, নতুন এই সামরিক অভিযান এরই মধ্যে শুরু হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
সেন্টকমের দাবি, হামলায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলায় ব্যবহৃত সামরিক অবকাঠামো ও সক্ষমতাকে ধ্বংস করাই এ অভিযানের উদ্দেশ্য।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ অঞ্চলে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
এমএসএম
What's Your Reaction?