ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা মোতায়েন রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানান, বিস্ফোরণের পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায় এবং বিমানবন্দর এলাকার দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, একটি ড্রোন এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাস্থলে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিমানবন্দরটিতে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সেনা মোতায়েন রয়েছে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানান, বিস্ফোরণের পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। শহরের আকাশে একাধিক ড্রোন উড়তে দেখা যায় এবং বিমানবন্দর এলাকার দিক থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, একটি ড্রোন এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়ার পর সাময়িকভাবে বিমান চলাচল স্থগিত করা হয়।
নিরাপত্তা সূত্র জানিয়েছে, ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনাস্থলে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে এরবিলের আকাশে একাধিকবার ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা হয়েছে। শহরটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় কনস্যুলেট কমপ্লেক্সও রয়েছে।
What's Your Reaction?