ইরাকের তেল শোধনাগারে আগুন

ইরাকের উত্তরাঞ্চলের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে অগ্নিকাণ্ডে একজন শ্রমিক মারা গেছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিট জানায়, দমকল বাহিনী দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়। বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগার একসময় ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার ছিল। ২০১৪ সালে আইএসের সঙ্গে যুদ্ধের সময় এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কারের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়। ইরাকের অর্থনীতির বড় অংশ তেলের ওপর নির্ভরশীল; দেশের প্রায় ৯০ শতাংশ বাজেট আয় আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।  

ইরাকের তেল শোধনাগারে আগুন

ইরাকের উত্তরাঞ্চলের সালাহউদ্দিন প্রদেশে অবস্থিত বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে অগ্নিকাণ্ডে একজন শ্রমিক মারা গেছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সরকারের নিরাপত্তা মিডিয়া ইউনিট জানায়, দমকল বাহিনী দ্রুত কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় এক কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়।

বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগার একসময় ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার ছিল। ২০১৪ সালে আইএসের সঙ্গে যুদ্ধের সময় এটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এবং সংস্কারের পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আবার চালু করা হয়।

ইরাকের অর্থনীতির বড় অংশ তেলের ওপর নির্ভরশীল; দেশের প্রায় ৯০ শতাংশ বাজেট আয় আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow