ইরান আমাদের সঙ্গে একটু চালাকি করেছে : ট্রাম্প

ইরান একটু চালাকি করেছে  বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি নেতারা হরমুজ প্রণালি বন্ধ করতে চান, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে তিনি ইরান প্রসঙ্গে সংক্ষেপে কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। তবে তারা এমনভাবে আচরণ করছে, যেভাবে ৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে। তবে যুক্তরাষ্ট্র এবার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এ সময় ইরান বিষয়ে দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তবে এই সংঘাত নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেননি। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলেন।  আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে; ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই। তিন

ইরান আমাদের সঙ্গে একটু চালাকি করেছে : ট্রাম্প
ইরান একটু চালাকি করেছে  বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি নেতারা হরমুজ প্রণালি বন্ধ করতে চান, কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল করতে পারবে না। ওভাল অফিসে একটি নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় সাংবাদিকদের প্রশ্ন নেওয়ার আগে তিনি ইরান প্রসঙ্গে সংক্ষেপে কথা বলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা চলছে। তবে তারা এমনভাবে আচরণ করছে, যেভাবে ৪৭ বছর ধরে একটু চালাকির সঙ্গে করে আসছে। তবে যুক্তরাষ্ট্র এবার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। এ সময় ইরান বিষয়ে দিনের শেষে কিছু তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি। তবে এই সংঘাত নিয়ে কোনো সরাসরি প্রশ্নের উত্তর দেননি। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশি কথা বলেন।  আগামী বুধবারের মধ্যে সমঝোতা না হলে আবারও বোমা হামলা শুরু হবে; ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে খাতিবজাদে সাংবাদিকদের বলেন, এটা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা। তিনি অনেক বেশি কথা বলেন। একই বক্তব্যের মধ্যেই তিনি পরস্পরবিরোধী কথা বলেছেন। তিনি আসলে কী বোঝাতে চেয়েছেন, তা আমি নিশ্চিত নই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক টুইট করেন এবং অনেক কথা বলেন। তার বক্তব্যগুলো সামঞ্জস্যপূর্ণ বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা মার্কিন জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow