ইরান ও লেবাননে হামলায় ইসরায়েলের ব্যয় ১৫ বিলিয়ন ডলার

ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে ইসরায়েল। যুদ্ধ অব্যাহত থাকলে ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে একটি হিব্রু সংবাদমাধ্যম। ইসরায়েলের অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্ট রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল প্রায় ৪৭ বিলিয়ন শেকেলস (১৫ বিলিয়ন ডলার) খরচ করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রনালয় যুদ্ধের সামরিক খরচ বাবদ প্রায় ৩৯ বিলিয়ন শেকেলস (প্রায় ১২ বিলিয়ন ডলার) বরাদ্দ চেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বা নতুন করে সংঘর্ষ শুরু হলে এ ব্যয় আরও বাড়তে পারে। প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের কারণে প্রতিরক্ষা খাতে নিজেদের বাজেট বাড়ানোর কথা ভাবছে ইসরায়েল। কারণ ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা। বেসামরিক ক্ষয়ক্ষতির দিক থেকেও ইসরায়েলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ হাজার ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছে দেশটির সরকারের কাছে। এ ক্ষতির পরিমাণ প্রায় ১ থেকে ১ দশমিক ৫ বিলিয়ন শেকেলস (প্রায় ৪৫০ মিলিয়ন ডলার)। সরাসরি এসব ক্ষয়ক্ষত

ইরান ও লেবাননে হামলায় ইসরায়েলের ব্যয় ১৫ বিলিয়ন ডলার

ইরান ও লেবাননের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫ বিলিয়ন ডলার ব্যয় করেছে ইসরায়েল। যুদ্ধ অব্যাহত থাকলে ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে একটি হিব্রু সংবাদমাধ্যম।

ইসরায়েলের অর্থনৈতিক সংবাদপত্র ক্যালকালিস্ট রোববার (৫ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করে, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল প্রায় ৪৭ বিলিয়ন শেকেলস (১৫ বিলিয়ন ডলার) খরচ করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রনালয় যুদ্ধের সামরিক খরচ বাবদ প্রায় ৩৯ বিলিয়ন শেকেলস (প্রায় ১২ বিলিয়ন ডলার) বরাদ্দ চেয়েছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বা নতুন করে সংঘর্ষ শুরু হলে এ ব্যয় আরও বাড়তে পারে।

প্রায় ছয় সপ্তাহ ধরে চলা এই যুদ্ধের কারণে প্রতিরক্ষা খাতে নিজেদের বাজেট বাড়ানোর কথা ভাবছে ইসরায়েল। কারণ ইরান ও হিজবুল্লাহর সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা।

বেসামরিক ক্ষয়ক্ষতির দিক থেকেও ইসরায়েলের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত প্রায় ২৬ হাজার ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছে দেশটির সরকারের কাছে। এ ক্ষতির পরিমাণ প্রায় ১ থেকে ১ দশমিক ৫ বিলিয়ন শেকেলস (প্রায় ৪৫০ মিলিয়ন ডলার)।

সরাসরি এসব ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ বড়। তবে দেশটির সামগ্রিক বাজেটে যুদ্ধের বিস্তৃত অর্থনৈতিক প্রভাবের ফলে বেশি চাপ সৃষ্টি করছে বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরানের সূত্র অনুযায়ী, এ পর্যন্ত হামলায় ১ হাজার ৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর জবাবে ইরান ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow