ইরান ধ্বংসস্তূপ থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার করছে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার খুঁজে বের করতে খনন কাজ চালাচ্ছে ইরান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান বর্তমানে ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো থেকে অবশিষ্ট লঞ্চার ও ক্ষেপণাস্ত্র খুঁড়ে বের করছে এবং তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা নেই। তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প দুর্বল ও নতুন অস্ত্র উৎপাদন বা পুরোনো সক্ষমতা পুনরুদ্ধারের সামর্থ্য সীমিত। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মাটির নিচে আটকে থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চার উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান। সূত্র: সিএনএন এমএসএম

ইরান ধ্বংসস্তূপ থেকে ক্ষেপণাস্ত্র উদ্ধার করছে

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো থেকে ক্ষেপণাস্ত্র ও লঞ্চার খুঁজে বের করতে খনন কাজ চালাচ্ছে ইরান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরান বর্তমানে ধ্বংস হয়ে যাওয়া স্থাপনাগুলো থেকে অবশিষ্ট লঞ্চার ও ক্ষেপণাস্ত্র খুঁড়ে বের করছে এবং তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের ক্ষমতা নেই।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প দুর্বল ও নতুন অস্ত্র উৎপাদন বা পুরোনো সক্ষমতা পুনরুদ্ধারের সামর্থ্য সীমিত।

এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির মধ্যে তোলা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মাটির নিচে আটকে থাকা ক্ষেপণাস্ত্র লঞ্চার উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে যুদ্ধবিরতি চললেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা এখনো বিদ্যমান।

সূত্র: সিএনএন

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow