ইরান-মার্কিন চুক্তির জন্য ‌‘কঠোর’ প্রচেষ্টা চালাচ্ছে মিশর ও পাকিস্তান

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, আগামী দিনে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদনের জন্য মিশর ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অত্যন্ত কঠোর’ প্রচেষ্টা চালাচ্ছে। বদর আবদেলাত্তি বলেন, আমরা আশা করি আগামী দিনে একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। তিনি উল্লেখ করেন যে, শুধু এই অঞ্চলের আমরাই নই, এই যুদ্ধের ধারাবাহিকতায় গোটা বিশ্বই ভুগছে। তিনি বলেন, এগিয়ে যাওয়ার জন্য আমরা কঠোর প্রচেষ্টা চালাচ্ছি। হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী নৌপরিবহন সম্পূর্ণরূপে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে কুপার বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে আছি, যেখানে এখন একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু এই প্রণালি দিয়ে এখনো স্বাভাবিক চলাচল শুরু হয়নি। তিনি বলে

ইরান-মার্কিন চুক্তির জন্য ‌‘কঠোর’ প্রচেষ্টা চালাচ্ছে মিশর ও পাকিস্তান

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি বলেছেন, আগামী দিনে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার তুরস্কের আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে যোগ দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি সম্পাদনের জন্য মিশর ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অত্যন্ত কঠোর’ প্রচেষ্টা চালাচ্ছে।

বদর আবদেলাত্তি বলেন, আমরা আশা করি আগামী দিনে একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। তিনি উল্লেখ করেন যে, শুধু এই অঞ্চলের আমরাই নই, এই যুদ্ধের ধারাবাহিকতায় গোটা বিশ্বই ভুগছে। তিনি বলেন, এগিয়ে যাওয়ার জন্য আমরা কঠোর প্রচেষ্টা চালাচ্ছি।

হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দিতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার হরমুজ প্রণালি দিয়ে বিশ্বব্যাপী নৌপরিবহন সম্পূর্ণরূপে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে কুপার বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুহূর্তে আছি, যেখানে এখন একটি যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। কিন্তু এই প্রণালি দিয়ে এখনো স্বাভাবিক চলাচল শুরু হয়নি।

তিনি বলেন, এই যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তিতে পরিণত করতে হবে এবং বিশ্ব অর্থনীতির জন্য এই জলপথ দিয়ে নৌপরিবহন পুনরায় চালু করা জরুরি।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow