ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী রোববারই শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। আলোচনায় যোগ দিতে তিনি নিজেও শিগগির সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। খবর সিজিটিএন-এর। ভ্যান্স বলেন, ‘আলোচনা রোববার থেকেই শুরু হতে পারে বলে আমরা আশা করছি।’ এদিকে একই দিনে ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল। তবে ইরানের এ দাবির সঙ্গে একমত নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এমন কোনো প্রমাণ আমরা দেখছি না। তবে সেখানে যদি মাইন পাতা হয়ে থাকে,
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফার আলোচনা আগামী রোববারই শুরু হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ইতোমধ্যে সুইজারল্যান্ডে পৌঁছেছেন। আলোচনায় যোগ দিতে তিনি নিজেও শিগগির সেখানে যাওয়ার পরিকল্পনা করছেন। খবর সিজিটিএন-এর।
ভ্যান্স বলেন, ‘আলোচনা রোববার থেকেই শুরু হতে পারে বলে আমরা আশা করছি।’
এদিকে একই দিনে ইরানের প্রধান সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দেয়। তাদের দাবি, সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে ইসরায়েল।
তবে ইরানের এ দাবির সঙ্গে একমত নন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই।
ফক্স নিউজকে ভ্যান্স বলেন, ‘ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এমন কোনো প্রমাণ আমরা দেখছি না। তবে সেখানে যদি মাইন পাতা হয়ে থাকে, সেগুলো অপসারণ করতে কিছু সময় লাগবে।’
What's Your Reaction?