ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় রয়টার্সের তথ্য ‘অবিশ্বস্ত’!
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ প্রকাশিত তথ্যকে ‘অবিশ্বস্ত’ বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’। ‘তাসনিম নিউজ এজেন্সি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে যে, রয়টার্স যেসব ‘জ্যেষ্ঠ ইরানি সূত্র’-এর বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে সেসব সূত্রের বাস্তব অস্তিত্ব নেই। এসব তথ্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত ‘মনস্তাত্ত্বিক অপারেশন’- এর অংশ হতে পারে বলেও দাবি করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে কখনো আলোচনার বিষয়বস্তু, আবার কখনো ইরানের অবস্থান ও কৌশল নিয়ে নানা দাবি করা হয়েছে। তবে তাসনিমের অনুসন্ধানে দেখা গেছে, এসব দাবি নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে নয়। তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনার প্রথম দফায়ও রয়টার্স ইরানের সম্পদ মুক্তির বিষয়ে একটি ভুল তথ্য প্রকাশ করেছিল। পরে ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় পক্ষের গণমাধ্যমই তাৎক্ষণিকভাবে সেই খবর নাকচ করে দেয়। শেষ পর্যন্ত রয়টার্স নিজেও স্বীকার করতে বাধ্য হয় যে তাদের প্রাথমিক প্রতিবেদনটি সঠিক ছিল না। এ পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনাকে
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ প্রকাশিত তথ্যকে ‘অবিশ্বস্ত’ বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ এজেন্সি’।
‘তাসনিম নিউজ এজেন্সি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে যে, রয়টার্স যেসব ‘জ্যেষ্ঠ ইরানি সূত্র’-এর বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে সেসব সূত্রের বাস্তব অস্তিত্ব নেই। এসব তথ্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিচালিত ‘মনস্তাত্ত্বিক অপারেশন’- এর অংশ হতে পারে বলেও দাবি করা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে কখনো আলোচনার বিষয়বস্তু, আবার কখনো ইরানের অবস্থান ও কৌশল নিয়ে নানা দাবি করা হয়েছে। তবে তাসনিমের অনুসন্ধানে দেখা গেছে, এসব দাবি নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে নয়।
তাসনিমের প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনার প্রথম দফায়ও রয়টার্স ইরানের সম্পদ মুক্তির বিষয়ে একটি ভুল তথ্য প্রকাশ করেছিল। পরে ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় পক্ষের গণমাধ্যমই তাৎক্ষণিকভাবে সেই খবর নাকচ করে দেয়। শেষ পর্যন্ত রয়টার্স নিজেও স্বীকার করতে বাধ্য হয় যে তাদের প্রাথমিক প্রতিবেদনটি সঠিক ছিল না।
এ পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনাকে ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা আরও গুরুত্ব পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাসনিম নিউজ এজেন্সি হলো ইরানভিত্তিক একটি সংবাদ সংস্থা, যা মূলত দেশটির রাজনৈতিক, নিরাপত্তা, সামরিক এবং আঞ্চলিক বিষয়গুলো নিয়ে সংবাদ ও বিশ্লেষণ প্রকাশ করে।
এই সংস্থাটি ইরানের কনজারভেটিভ বা রক্ষণশীল মিডিয়া কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত বলে পরিচিত। বিশেষ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কাছাকাছি অবস্থান থেকে এটি পরিচালিত হয় বলে বিভিন্ন বিশ্লেষণে উল্লেখ করা হয়।
আইআরজিসি ঘনিষ্ঠ মিডিয়া কাঠামোর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বার্তা সংস্থাটি ২০১২ সালে কার্যক্রম শুরু করে। এর প্রতিষ্ঠা করেন আইআরজিসি কমান্ডার হামিদরেজা মোঘাদদামফার এবং মাজিদ ঘোলিজাদেহ।
পারমাণবিক অস্ত্র তৈরি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনা রয়েছে বলে জেনেভাতে আলোচনা চলা অবস্থায় ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায়। দীর্ঘ ৩৯ দিন যুদ্ধের পর পাকিস্তানের মধ্যস্থতায় ৭ এপ্রিল দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প।
১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে আলোচনা হলেও দীর্ঘমেয়াদি সমাধানে কোনো সমঝোতা হয়নি। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।
এমকেএম
What's Your Reaction?