ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রে ‘প্রবল চাপে’ পড়বেন ট্রাম্প
বিশ্লেষকদের মতে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ভেতরে ক্রমবর্ধমান প্রবল রাজনৈতিক চাপের মুখে পড়তে পারেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদে জনসমর্থন বেশি পেতে পারে। আলজাজিরাকে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক পল মুসগ্রেভ বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের ওপর রাজনৈতিক সীমাবদ্ধতা যতটা দেখা যাচ্ছে, বাস্তবে তা আরো বেশি।”