ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (০৭ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ন্যাটোর প্রতিক্রিয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। তবে মিত্ররা সংকটের সময় পাশে দাঁড়ায় কি না, সেটি যাচাই করতেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। ট্রাম্প আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র মিত্রদের পাশে দাঁড়ালেও প্রয়োজনে তারা একইভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে না। ইরান যুদ্ধের সময় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি। সূত্র : সিবিএস নিউজ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ন্যাটো মিত্রদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (০৭ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ন্যাটোর প্রতিক্রিয়ায় তিনি খুবই হতাশ হয়েছেন।
তার দাবি, যুক্তরাষ্ট্রের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। তবে মিত্ররা সংকটের সময় পাশে দাঁড়ায় কি না, সেটি যাচাই করতেই তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন।
ট্রাম্প আরও বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অভিযোগ করে আসছেন যে যুক্তরাষ্ট্র মিত্রদের পাশে দাঁড়ালেও প্রয়োজনে তারা একইভাবে যুক্তরাষ্ট্রকে সহায়তা করে না।
ইরান যুদ্ধের সময় ইউরোপের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেয়নি বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র : সিবিএস নিউজ
What's Your Reaction?