ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তবে নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানে হামলার শুরুতেই নিখোঁজ দুই সেনা নিহতের বিষয় নিশ্চিত হওয়া গেছে। যুদ্ধ এখনো চলছে। এদিকে, ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) এক্স-হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা শূন্য। বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সে দিন এখন শেষ। সূত্র: আল-জাজিরা কেএসআর/

ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তবে নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানে হামলার শুরুতেই নিখোঁজ দুই সেনা নিহতের বিষয় নিশ্চিত হওয়া গেছে। যুদ্ধ এখনো চলছে।

এদিকে, ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) এক্স-হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা শূন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সে দিন এখন শেষ।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow