ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম

ইরান যুদ্ধের আঁচ এসে পড়লো এবার ভারতের গায়ে। বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। কলকাতায় প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বেড়েছে ৬০ থেকে ১১৪ রুপি। আগে শহরটিতে ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ছিল ৮৭৯ রুপি। সেই দাম বেড়ে এখন ৯৩৯ রুপি হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৭৬ রুপি, যা ১১৪ রুপি বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ রুপি। শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর। আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে আর মাত্র চার থেকে পাঁচ দিনের মজুত রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটরদের হাতে। এ বিষয়ে এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস জাগোনিউজকে বলেন, আপাতত বড় কাস্টমারদের সাপ্লাই দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন, তাদের আপাতত সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে একই নিয়ম প্রয়োগ করা হবে। কাস্টমারদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই আপাতত লক্ষ্য রাখা হচ্ছে। যুদ্ধ অবিলম্বে না থামলে গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা

ইরান যুদ্ধের আঁচ ভারতের গায়ে, বাড়লো গ্যাসের দাম

ইরান যুদ্ধের আঁচ এসে পড়লো এবার ভারতের গায়ে। বাড়ানো হলো রান্নার গ্যাসের দাম। কলকাতায় প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বেড়েছে ৬০ থেকে ১১৪ রুপি।

আগে শহরটিতে ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দাম ছিল ৮৭৯ রুপি। সেই দাম বেড়ে এখন ৯৩৯ রুপি হয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারে গ্যাসের দাম ছিল ১ হাজার ৮৭৬ রুপি, যা ১১৪ রুপি বেড়ে হয়েছে ১ হাজার ৯৯০ রুপি।

শনিবার (৭ মার্চ) থেকে পশ্চিমবঙ্গে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর ফলে চাপ বেড়েছে সাধারণ মানুষের ওপর।

আশঙ্কা করা হচ্ছে, পশ্চিমবঙ্গে আর মাত্র চার থেকে পাঁচ দিনের মজুত রয়েছে গ্যাস ডিস্ট্রিবিউটরদের হাতে।

এ বিষয়ে এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস জাগোনিউজকে বলেন, আপাতত বড় কাস্টমারদের সাপ্লাই দেওয়া হচ্ছে না। যারা বড় সিলিন্ডার ব্যবহার করেন, তাদের আপাতত সাপ্লাই রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এছাড়াও যারা ১৯ কেজির সিলিন্ডার ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও ধীরে ধীরে একই নিয়ম প্রয়োগ করা হবে। কাস্টমারদের যাতে কোনো অসুবিধা না হয়, সেদিকেই আপাতত লক্ষ্য রাখা হচ্ছে।

যুদ্ধ অবিলম্বে না থামলে গ্যাসের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে বিকল্প হিসেবে অনেকেই কাঠের চুলায় রান্না শুরু করেছেন।

কলকাতার এক গৃহবধূ অমিতা মণ্ডল জানান, গ্যাসের দাম বেড়ে যাওয়ায় আমাদের সাধারণ ঘরে খুবই অসুবিধা হচ্ছে। এখন প্রায় হাজার রুপি দিয়ে গ্যাস কিনতে হবে। বিকল্প কিছু চিন্তা করতে পারছি না। বিদ্যুৎ ব্যবহার করলে সেখানেও বিল বেশি আসবে। যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের রান্নাঘরে পড়ছে।

বুম্বা দাশগুপ্ত নামে এক বাসিন্দা বলেন, যুদ্ধ লেগেই রয়েছে, আর প্রতি মাসেই গ্যাসের দাম কমবেশি বাড়ছে। সাধারণ মানুষের সংসারে এই রান্নার যুদ্ধ লেগেই রয়েছে। এর সঙ্গে পৃথিবীর যুদ্ধ আরও ভয়ংকর। হঠাৎ করে ৬০ রুপি বেড়ে গেল গ্যাসের দাম। মানুষ খুব অসহায়।

ডিডি/কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow