ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবার আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি।  রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাই এখন আর সংঘাত বাড়ানোর প্রয়োজন নেই। তিনি বলেন, এখন আলোচনার টেবিলে ফিরে এসে একটি চুক্তি করা উচিত। এর আগে ইরান ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জেরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়। ট্রাম্প আরও জানান, বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে চালানো হয়নি। তিনি এ ঘটনায় অসন্তোষও প্রকাশ করেন। এছাড়া তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে ইরানের ওপর নতুন হামলা না চালানোর অনুরোধ জানাবেন।  

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আবার আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। 

রোববার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান ইতোমধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তাই এখন আর সংঘাত বাড়ানোর প্রয়োজন নেই। তিনি বলেন, এখন আলোচনার টেবিলে ফিরে এসে একটি চুক্তি করা উচিত।

এর আগে ইরান ইসরায়েলের দিকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জেরে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়।

ট্রাম্প আরও জানান, বৈরুতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে চালানো হয়নি। তিনি এ ঘটনায় অসন্তোষও প্রকাশ করেন।

এছাড়া তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলে ইরানের ওপর নতুন হামলা না চালানোর অনুরোধ জানাবেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow