ইরানিদের ট্রেনে ভ্রমণ করার বিষয়ে সতর্ক করল ইসরায়েল
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানে বসবাসকারীদের আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ট্রেনে ভ্রমণ না করার বিষয়ে সতর্ক করে বার্তা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ফারসি ভাষার অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় আইডিএফ জানায়, ইরানের মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার ও ট্রেনে ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হচ্ছে।
তারা আরও জানিয়েছে, ট্রেনে এবং রেললাইনের আশপাশে অবস্থান করলে জীবন ঝুঁকির মধ্যে পড়বে।
এদিকে বিবিসির খবরে বলা হয়, ইরানে এক মাসের বেশি সময় ধরে কোনো ইন্টারনেট নেই। এ কারণে ইসরায়েলের এই বার্তা অনেকের কাছে পৌঁছাবে না। এছাড়া হাজার হাজার যাত্রী ইসরায়েলিদের সতর্কতার আগেই ট্রেনে চড়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং অনেকেই স্টেশনে অবস্থান করছেন। তবে খবরটি যখন ছড়িয়ে পড়বে তখন এটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে।
এ সতর্কতা এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরানের শাসকগোষ্ঠী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে মুক্ত চলাচলের অনুমতি না দিলে তিনি দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাবেন।

ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা শাসকগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলার একটি ধাপ সম্পন্ন করেছে এবং যাদের তারা হিজবুল্লাহর সদস্য বলে দাবি করেছে, এমন কয়েকজনকে হত্যা করেছে।
এছাড়া পৃথক এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, ইরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে আসার পথে তারা তা প্রতিহত করেছে।