ইরানিদের সড়কপথে ভ্রমণ এড়ানোর আহ্বান, নতুন হামলার আশঙ্কা
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনীয় সড়ক ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পরিস্থিতি মূল্যায়ন এবং বিকল্প যাতায়াতের পথ প্রস্তুতের কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে গত দুই রাতে হরমোজগানের বিভিন্ন সেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে এসব হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীটির বরাতে শনিবার সকালে আলজাজিরা খবর প্রকাশ করেছে। সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে। বিবৃত
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় জনগণকে অপ্রয়োজনীয় সড়ক ভ্রমণ এড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা গেছে, পরিস্থিতি মূল্যায়ন এবং বিকল্প যাতায়াতের পথ প্রস্তুতের কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষ।
এর আগে গত দুই রাতে হরমোজগানের বিভিন্ন সেতু লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানো হয়েছে। শনিবার ভোরে এসব হামলায় অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী টানা সপ্তম রাতের মতো ইরানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। বাহিনীটির বরাতে শনিবার সকালে আলজাজিরা খবর প্রকাশ করেছে।
সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়, অভিযানে যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন, যুদ্ধজাহাজসহ বিভিন্ন সামরিক সক্ষমতা ব্যবহার করে নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার এবং সামুদ্রিক সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সর্বশেষ হামলা ১৭ জুলাই রাত ৯টা ৩০ মিনিট (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) শেষ হয়েছে।
What's Your Reaction?