ইরানে ট্রাম্পের হামলা ‘অবৈধ ও অসাংবিধানিক’ : মার্কিন সিনেটর এডওয়ার্ড মার্কি
ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি। এক বিবৃতিতে তিনি এ অভিযানের তীব্র সমালোচনা করে একে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। সিনেটর মার্কি বলেন, ‘এ হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য চরম হুমকিস্বরূপ।’ তিনি অভিযোগ করেন, ‘ট্রাম্প ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন। এমনকি ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবির পরেও তিনি অযৌক্তিকভাবে এ হুমকিকে বড় করে দেখাচ্ছেন।’ এ মার্কিন সিনেটর উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তার মতে, হামলার আগে কূটনৈতিক আলোচনার সুযোগ ছিল এবং এখনও সেই পথ খোলা আছে।’ মার্কি বলেন, ‘এ সংকট ট্রাম্পের নিজের তৈরি। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যখন দেশের
ইরানের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলাকে ‘অবৈধ ও অসাংবিধানিক’ বলে অভিহিত করেছেন প্রভাবশালী মার্কিন সিনেটর এডওয়ার্ড জে. মার্কি।
এক বিবৃতিতে তিনি এ অভিযানের তীব্র সমালোচনা করে একে মার্কিন জনগণের জন্য বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন।
সিনেটর মার্কি বলেন, ‘এ হামলার জন্য কংগ্রেসের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ট্রাম্পের এই অবৈধ পদক্ষেপ একটি ব্যাপক আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা ওই অঞ্চলে থাকা মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য চরম হুমকিস্বরূপ।’
তিনি অভিযোগ করেন, ‘ট্রাম্প ক্রমাগত ইরানের পারমাণবিক হুমকির কথা বাড়িয়ে বলছেন। এমনকি ট্রাম্পের ‘অপারেশন মিডনাইট হ্যামার’ হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার দাবির পরেও তিনি অযৌক্তিকভাবে এ হুমকিকে বড় করে দেখাচ্ছেন।’
এ মার্কিন সিনেটর উল্লেখ করেন, ‘পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন যে, ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না। তার মতে, হামলার আগে কূটনৈতিক আলোচনার সুযোগ ছিল এবং এখনও সেই পথ খোলা আছে।’
মার্কি বলেন, ‘এ সংকট ট্রাম্পের নিজের তৈরি। আমেরিকানরা মধ্যপ্রাচ্যে আর কোনো অন্তহীন যুদ্ধ চায় না। যখন দেশের মানুষ স্বাস্থ্যসেবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন তরুণ-তরুণীদের বিদেশে যুদ্ধের ময়দানে পাঠানো তারা সমর্থন করে না। ট্রাম্প যদি এখনই এই যুদ্ধ না থামান, তবে কংগ্রেসকেই তা থামাতে হবে। ইরানের সাথে আর কোনো যুদ্ধ নয়।’
What's Your Reaction?